ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি ফল পুনর্নিরীক্ষণ: ১৩ লাখ খাতা যাচাইয়ের চ্যালেঞ্জ শিক্ষা বোর্ডের ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ, এনসিপি’র কর্মসূচি প্রতিহতের ঘোষণা ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে বাস সংঘর্ষে ১৫ আহত, ১ জনের অবস্থা গুরুতর টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ মৃত্যু, পর্যটকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা স্টুটগার্টকে ৫-১ গোলে হারিয়ে বুন্দেসলিগা জয় শুরু বায়ার্নের সময়মতো সঠিক চিকিৎসায় নিরাময় সম্ভব ছোঁয়াচে রোগ হাম চাপে পড়ে বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি দিল নেপাল সরকার হামলা করে পার পাওয়ার দিন শেষ: ইরান ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা ট্রাম্পের পাঁচ ছাত্র সংসদের পরবর্তী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

বাংলাদেশে প্রথমবার অনুষ্ঠিত হলো ‘ইরাসমাস+ ওপেন ডে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে প্রথমবারের মতো ‘ইরাসমাস+ ওপেন ডে’ অনুষ্ঠিত হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ইরাসমাস মুন্ডুস অ্যাসোসিয়েশন (ইএমএ) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। ২০২৬ সালে ইউরোপে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইরাসমাস-অ্যালামনাই এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ ৬৫০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষাবিদ অংশগ্রহণ করেন।

‘লার্ন, এক্সপ্লোর অ্যান্ড গো টু ইউরোপ!’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ইরাসমাস প্লাস কর্মসূচির বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত জানানো এবং বাংলাদেশ ও ইউরোপের মধ্যে উচ্চশিক্ষা সহযোগিতা আরও জোরদার করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের শিক্ষা, মানব উন্নয়ন ও সরকারি অর্থ ব্যবস্থাপনা বিভাগের কাউন্সেলর ও টিম লিডার মিস জুরাতে স্মালস্কাইটে মারভিল এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ও ইরাসমাস ও ন্যাশনাল ফোকাল পয়েন্ট মোছা. জেসমিন পারভীন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআইইউ-এর আন্তর্জাতিক বিষয়ক বিভাগের উপপরিচালক মো. সৈয়দ রায়হান-উল-ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. আশিকুর রহমান, যিনি ইরাসমাস ও ন্যাশনাল ফোকাল পয়েন্টস নেটওয়ার্কের কেন্দ্রীয় সহায়তা কর্মসূচির এশিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক এবং ইরাসমাস মুন্ডুস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। তিনি ‘শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে আন্তঃআঞ্চলিক উন্নয়নে ইরাসমাস+’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন।

পরবর্তীতে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল, ইরাসমাস+ বিশেষজ্ঞ এবং ইরাসমাস যৌথ মাস্টার্স, ইরাসমাস স্মার্টলিংক ও আন্তর্জাতিক ক্রেডিট মোবিলিটি কর্মসূচির সাবেক উপকারভোগীদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই আয়োজনে ইরাসমাস+ স্কলারশিপ, আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় (মোবিলিটি) এবং আবেদন প্রক্রিয়া নিয়ে একটি ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়াও, ‘ইএমএ মিট অ্যান্ড গ্রিট’ সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ইরাসমাস ও অ্যালামনাইদের সঙ্গে মতবিনিময় এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ পান।

আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এই আয়োজন বাংলাদেশ ও ইউরোপের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে এটি ইরাসমাস ও এর কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আন্তর্জাতিক নেটওয়ার্কিং, জ্ঞান বিনিময় এবং আন্তঃসাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে প্রথমবার অনুষ্ঠিত হলো ‘ইরাসমাস+ ওপেন ডে’

আপডেট সময় : ০১:২২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬