ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ পেলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সচিবালয়ে বড় রদবদল: বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন কর্মকর্তারা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন এবং নতুন সচিবালয়ের অনুমোদন মাঝআকাশে দরজা খুলে এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, ঢাকায় রোগীর মৃত্যু আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭ ওয়েবসাইট ও টেলিগ্রামে মাদক বিক্রি, ভাটারায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার প্যারিসে সহিংসতা ও অস্থিরতা: ২০২৭ নির্বাচন নিয়ে বাড়ছে উদ্বেগ শেরেবাংলা নগরে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের চরম দুর্ভোগ ঢাকায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ, শুরু হচ্ছে টেস্ট সিরিজের লড়াই

সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুরের কাচারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি শুক্রবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় প্রমাকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাচারী বাজার এলাকার একটি বাসা থেকে কোতোয়ালি থানা-পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল প্রমাকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত প্রমা রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউজ্জামান বাবুর মেয়ে। গত বছরের ১৪ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় নিউ ইঞ্জিনিয়ার পাড়ার নিজ বাড়ি থেকে আতাউজ্জামান বাবুকে গ্রেপ্তার করা হয়েছিল।

বিডিইউ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা প্রমার বিরুদ্ধে রংপুরে নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলেও পুলিশ উল্লেখ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬