ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম ফেসবুকে মৃত্যুর পর প্রোফাইল: স্মারক না ডিলিট, সিদ্ধান্ত আপনার ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প নতুন লুকে নুসরাত ফারিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর বাবার পাশে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর লাশ ৫৩ ঘণ্টা পর উদ্ধার উত্তরায় পোশাকশ্রমিক ও পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া, আহত ২ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৯ পর্যটকের মৃত্যু, শনাক্ত ৬ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর স্পেনে বিশেষ সম্মাননা পাচ্ছেন লিওনেল মেসি

গাজা যুদ্ধে ইসরায়েলের কট্টর সমর্থক লিন্ডসে গ্রাহামের জীবনাবসান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম গত শনিবার হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। তাঁর মৃত্যুর বিষয়টি ওইদিন সন্ধ্যায় তাঁর কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে গ্রাহাম মার্কিন পররাষ্ট্রনীতির কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণকে সমর্থন, রাশিয়া ও চীনের বিরোধিতা এবং ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থানের পক্ষে তিনি সবসময় সোচ্চার ছিলেন। মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপের বিষয়ে তিনি ছিলেন অনড় অবস্থানে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে ২০২৪ সালে বিধ্বংসী হারিকেন হেলেন আঘাত হানার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এই সিনেটর ফক্স নিউজে উপস্থিত হয়ে সাউথ ক্যারোলাইনায় দুর্যোগ–পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। সেখানে প্রায় পাঁচ মিনিট ধরে গ্রাহাম হারিকেন মোকাবিলায় তৎকালীন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ব্যর্থ হয়েছে দাবি করে ক্ষোভ প্রকাশ করেন। তবে আলোচনার একপর্যায়ে তিনি হঠাৎ গাজা যুদ্ধ নিয়ে কথা বলা শুরু করেন। ওই সময় তাঁকে গাজা নিয়ে কোনো প্রশ্ন করা না হলেও তিনি ইসরায়েলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন, ইসরায়েলের চারপাশের মানুষ তাদের ধ্বংস করতে চায় এবং ফিলিস্তিনিদের প্রতি সংযত প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানানো ভুল।

ইসরায়েলের প্রতি গ্রাহামের সমর্থন ছিল চরম পর্যায়ের। ২০২১ সালে গাজায় ইসরায়েলি হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হওয়ার পর তিনি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ‘মোর ফর ইসরায়েল’ লেখা সাইন নিয়ে ছবি তোলেন এবং দেশটিতে অতিরিক্ত ১০০ কোটি ডলারের সামরিক সহায়তা নিশ্চিত করেন। নেতানিয়াহু তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, গ্রাহাম প্রায়ই ইসরায়েলের চাহিদার চেয়েও বেশি মার্কিন সমর্থন নিশ্চিত করার চেষ্টা করতেন। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সহায়তা বজায় রাখতে বা বাড়াতে তিনি চাপ প্রয়োগ করতেন বলেও নেতানিয়াহু জানান।

গ্রাহাম অনেক সময় ফিলিস্তিনিদের নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি ফিলিস্তিনিদের নাৎসিদের সঙ্গে তুলনা করেছিলেন এবং প্রয়োজনে পারমাণবিক বোমা ব্যবহারের পক্ষেও যুক্তি দিয়েছিলেন। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধের শুরুতে তিনি বলেছিলেন, নিজেদের রক্ষার জন্য ইসরায়েলের যা প্রয়োজন তা যেন তারা করে এবং পুরো জায়গা ধ্বংস করে দেয়। লেবাননের ওপর ইসরায়েলি বোমা হামলায় মার্কিন বাহিনীকে অংশ নেওয়ার আহ্বান জানালে রিপাবলিকান কংগ্রেসম্যান টিম বারচেট তাঁর এই সামরিক আগ্রহের সমালোচনা করেছিলেন।

আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের মাইকেল হান্না জানান, গ্রাহামের রাজনৈতিক জীবন সামরিক হস্তক্ষেপের প্রতি সমর্থন এবং ডোনাল্ড ট্রাম্পের প্রতি অটল আনুগত্যের জন্য পরিচিত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্যালেস্টিনিয়ান কমিউনিটি নেটওয়ার্কের প্রধান হাতেম আবুদায়্যেহ তাঁকে ‘অপরাধী যুদ্ধবাজ’ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, তিনি বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞকে সমর্থন করে গেছেন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরসহ বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

গাজা যুদ্ধে ইসরায়েলের কট্টর সমর্থক লিন্ডসে গ্রাহামের জীবনাবসান

আপডেট সময় : ০৪:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬