ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু চট্টগ্রামে পাহাড় ধস ও বন্যায় ১৩ জনের মৃত্যু বেস্ট এয়ারপোর্ট সার্ভিস অ্যাওয়ার্ড পেল ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ৭২ দিনে সারা দেশে ১ লাখ ১৭ হাজার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সেতুর টোল মওকুফ না করার ইঙ্গিত দিলেন সড়কমন্ত্রী ২০৩০ সাল থেকে কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে? যৌতুকের জন্য স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪ ছাত্রশিবির ছাড়লেন ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ নয় কেন্দ্রীয় নেতা গৌরনদীতে ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

ছাত্রশিবির ছাড়লেন ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ নয় কেন্দ্রীয় নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। সাদিক কায়েম ছাড়াও কেন্দ্রীয় পর্যায়ের আরও আটজন নেতা সংগঠন থেকে বিদায় নিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ। তিনি গণমাধ্যমকে জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান সেশনের ষান্মাসিকে ওই নেতাদের সাংগঠনিক ছুটি দেওয়া হয়েছে।

সংগঠন থেকে অব্যাহতি নেওয়া অন্য আট নেতা হলেন—কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

ছাত্রশিবির ছাড়লেন ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ নয় কেন্দ্রীয় নেতা

আপডেট সময় : ০৬:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬