ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তায় ফের বিপৎসীমার ওপরে পানি, বন্যার আশঙ্কায় নদীপাড়ের বাসিন্দারা ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে গৃহবন্দি করল দেশটির গোয়েন্দা শাখা টানা বৃষ্টিতে শাহজালাল বিমানবন্দরে ভিজে নষ্ট শত কোটি টাকার পণ্য শিল্পকলা একাডেমিতে একক সংগীত সন্ধ্যায় গাইবেন রুনা লায়লা হরমুজ উত্তেজনায় তেলের দাম ৯ শতাংশ বেড়ে এক মাসের শীর্ষে সেমিফাইনালে মেসিকে রুখে দেওয়ার হুংকার ইংল্যান্ডের সাবেক তারকাদের পিরোজপুর সরকারি শিশু পরিবারের এতিম কন্যার বিয়ের আয়োজন ২০২৬ বিশ্বকাপ ফাইনাল: শেষ মুহূর্তের টিকিট বিক্রি শুরু করল ফিফা পরকীয়ার জেরে বিচ্ছেদের পথে অস্ট্রেলীয় তারকা অ্যাশলি গার্ডনার গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয়, পরিচর্যায় সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল পুনরায় প্রকাশের নির্দেশ আপিল বিভাগের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে অংশগ্রহণকারী ৪৬ হাজার ৫৩১ জন প্রার্থীর মেধার ভিত্তিতে মৌখিক পরীক্ষার ফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় প্রদান করেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, চূড়ান্ত ফলাফলে ইতোমধ্যে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বহাল থাকবে। এছাড়া রিটকারী ১৫১ জন প্রার্থীকেও নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ আদালত।

রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেওয়া জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, ২০২৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের যে সার্কুলার দেওয়া হয়েছিল, তাতে তৎকালীন বিদ্যমান কোটা পদ্ধতি অনুযায়ী ৮৪ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়েছিল। জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের একটি রায়ে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগের নির্দেশনা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ১৫১ জন রিট পিটিশনার হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন।

তাজুল ইসলাম আরও উল্লেখ করেন, হাইকোর্ট ডিভিশন ওই নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে রিটকারীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলে বৃহস্পতিবার আপিল বিভাগ চূড়ান্ত শুনানির পর তিনটি পর্যবেক্ষণের মাধ্যমে আপিলটি নিষ্পত্তি করেন।

নিউজটি শেয়ার করুন

প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল পুনরায় প্রকাশের নির্দেশ আপিল বিভাগের

আপডেট সময় : ১১:৪৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬