ঢাকায় ডিবি পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও ডাকাত সদস্য সহ গ্রেফতার-১০
- আপডেট সময় : ১১:৪৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু
ঢাকায় ডিবি উত্তর পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং দেশীয় অস্ত্র উদ্ধার সহ ৩ জন মাদক ব্যবসায়ী এবং ৭ জন ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ডিবি সূত্র জানানো যায়, ১৭ মে বিকেল ৪টা ৩০ মিনিটে ধামরাই থানার শরীফবাগ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (২১)কে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১৫ হাজার টাকা।
একই দিন রাত ১১টা পরে সাভার মডেল থানার চাপড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ২ মাদক ব্যবসায়ী ফয়সাল খান (২৯) ও জাহিদ হাসান অনিক (২৪)কে ৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়, উদ্ধার হওয়া ইয়াবার মূল্যও ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
১৮ মে রাত ২টা ৪০ মিনিটে সাভার মডেল থানার আমিন বাজার ভাঙ্গা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৭ সদস্যের ১টি ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ,
গ্রেফতারকৃতরা হলো:- রমজান আলী (২১), আল আমিন হোসেন (৩০), হাসান আলী (২২), সম্রাট (২৩), ইয়াসিন মিয়া (২৭), মাহিন শেখ (২০) এবং সাইফুল ওরফে ডন সাব্বির (২৫)।
তাদের হেফাজত থেকে ২টি সুইচ গিয়ার চাকু, ২টি ধারালো চাপাতি, ১টি স্টিলের পাইপ, ১টি ধারালো কাটার ও ১টি ছোরা সহ মোট ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ফয়সাল খানের বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা রয়েছে,
ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




























