ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে পারিবারিক কলহে গুলি, গ্রেপ্তার ২ এমপির মদতে স্বাস্থ্যকেন্দ্র ধ্বংসের ঘটনায় টিআইবির গভীর উদ্বেগ সিরাজগঞ্জে অভিযাত্রী সংসদের নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার টাঙ্গাইলের চিকিৎসাসেবা জিম্মি স্বাচিপের দখলে, ব্যাহত জনস্বাস্থ্য আটঘরিয়ায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নোবিপ্রবির বাসচালককে মারধর ও লুকিং গ্লাস ভাঙচুর, গ্রেপ্তার ২ ওয়ানডেতে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি কলাপাড়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, নবজাতকের মৃত্যুর অভিযোগ বিগ বস বাংলার রান্নাঘরে নন্দিনী ও রাজবীরের তীব্র বাকবিতণ্ডা

হরিজন সম্প্রদায়ের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ৩৭০ বার পড়া হয়েছে

হরিজন সম্প্রদায়ের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর বিভাগে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের নিয়োগে হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের বঞ্চিত করে অন্যদের চাকরি দেয়ার প্রতিবাদে কাচারি বাজারে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে হরিজন সম্প্রদায়।

নামে-বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানে জাত হরিজনদের ছাঁটাই বন্ধ করা, নিয়োগে লিখিত পরীক্ষা ছাড়াই বাস্তবতা যাচাই করে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেয়াসহ সরকার ঘোষিত পরিচ্ছন্নতাকর্মী পদে হরিজনদের ৮০ শতাংশ কোটা নিশ্চিত করার দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে হরিজন সম্প্রদায়।

আজ (২২ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে রংপুর বিভাগে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের নিয়োগে হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের বঞ্চিত করে অন্যদের চাকরি দেয়ার প্রতিবাদে কাচারি বাজারে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান হরিজন সম্প্রদায়।

হরিজন অধিকার আদায় সংগঠন রংপুর জেলার সভাপতি সুরেশ বাসফোরের সভাপতিত্বে ও সহ-সভাপতি রাজু বাসফোরের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নির্বাচন অফিসে কর্মরত ভুক্তভোগী জয় বাসফোর, সংগঠনের উপদেষ্টা লিটন বাসফোর, ও সাধারণ সম্পাদক সাজু বাসফোর সহ অনেকেই।

হরিজন অধিকারের সভাপতি সুরেশ বাসফোর জানান, মুসলিম সম্প্রদায়ের লোকজন আমাদের সার্টিফিকেট তৈরি করে কাজ করছে। তাহলে আমরা কি করে জীবন বাঁচাবো।

হরিজন সম্প্রদায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেয়ার পর
জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১টি স্মারকলিপি দেন হরিজন সম্প্রদায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হরিজন সম্প্রদায়ের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৯:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩