ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু মিরপুরে জাতীয় নাগরিক পার্টির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার নিন্দা জানাল ফ্রান্স এশিয়ান গেমসে আর্চারিতে সম্ভাবনা জাগিয়েও শূন্য হাতে বাংলাদেশ শাহজালাল ইসলামী ব্যাংকের ৪১৩তম পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রভাব ব্যক্তিগত জীবনে পড়েছিল এমি রসমের কোহলির মাইলফলক ও গিলের সেঞ্চুরি: ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ভারতের জয় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কটিয়াদীতে বিএনপির বিক্ষোভ মিছিল চুয়েটে ‘৫৬?’ লেখা কার্ড হাতে শিক্ষার্থীদের প্রতীকী প্রশ্নযাত্রা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঈশ্বরদীর স্বপ্নদ্বীপে নানা আয়োজন

নোবিপ্রবির বাসচালককে মারধর ও লুকিং গ্লাস ভাঙচুর, গ্রেপ্তার ২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) গোমতী বাসের চালককে মারধর এবং বাসের লুকিং গ্লাস ভাঙচুরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালক দিলীপ রবি দাস আহত হয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, নির্ধারিত শিডিউল অনুযায়ী চালক দিলীপ রবি দাস গোমতী বাস নিয়ে ক্যাম্পাস থেকে কবিরহাটের দিকে যাচ্ছিলেন। বাসটি সোনাপুর জিরো পয়েন্টে পৌঁছালে গাড়ি ঘোরানোর সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল বাসের চাকার দিকে ধাক্কা দেয়। এ নিয়ে চালক ও মোটরসাইকেল আরোহীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি বাসচালককে মারধর করেন এবং বাসের লুকিং গ্লাস ভেঙে ফেলেন।

আহত বাসচালক দিলীপ রবি দাস অভিযোগ করেন, মোটরসাইকেল আরোহীদের একজন তাকে গাড়ি থেকে নামতে বলেন। নিচে নামার পর ওই ব্যক্তি চাবি দিয়ে তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং লাথি মারেন। ঘটনার প্রত্যক্ষদর্শী সুমন জানান, বাসটি সিগন্যালের মাধ্যমে পার হওয়ার সময় মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে এসে ধাক্কা দেয়। পরে হেলপারকে মারধর করা হলে তিনি ভয়ে বাসের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেন।

এ ঘটনায় বাসচালক দিলীপ রবি দাস বাদী হয়ে সুধারাম মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তরা আটক রয়েছে এবং মামলা রুজুর প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে নোবিপ্রবি পরিবহন পুলের প্রশাসক ড. মো. মফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের চালক ও হেল্পারের ওপর হামলা দুঃখজনক। দোষীদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় অভিযোগ করেছে, যার প্রেক্ষিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নোবিপ্রবির বাসচালককে মারধর ও লুকিং গ্লাস ভাঙচুর, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৩:২৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬