ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাঁতারু আতিকুর রহমানের ঝুলিতে ৩৩০ পদক, পেলেন ফেডারেশনের দায়িত্ব উপসাগরীয় দেশগুলোর আস্থার সংকটে মার্কিন নিরাপত্তা ছাতা দেবীগঞ্জে স্মার্টফোন ও মাদককে ‘লাল কার্ড’ দেখাল শতাধিক শিক্ষার্থী প্রয়াত বরেণ্য অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন আজ ভাঙ্গায় পার্কিং নিয়ে বিবাদ, প্রকাশ্যে গুলি ছুড়ে পালিয়েছেন চালক বাগদান নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা পূজা চেরি নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকীতে নানা আয়োজন এসি থেকে হঠাৎ গরমে বের হলে যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে দক্ষতার অভাবে কর্মসংস্থানের সংকটে দেশের শিক্ষিত তরুণরা ভারত থেকে ছড়ানো ভুয়া তথ্যে ইসরাইল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে অভিমানে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধার আত্মহত্যা

মোঃমনির মন্ডল বালিয়াকান্দি  উপজেলা প্রতিনিধি 
  • আপডেট সময় : ১০:৫৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ১৫৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃমনির মন্ডল বালিয়াকান্দি  উপজেলা প্রতিনিধি 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পরিবারের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস নিয়ে মধু সিকদার (৬৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।

মৃতমধু সিকদার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মাবু সিকদারের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে বাড়ির পাশেই নজির আহমেদ মিয়ার মালিকানাধীন একটি জাম গাছের ডালের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

আত্মীয়-স্বজন ও এলাকাবাসী জানান, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে মধু সিকদার পাশের এলাকায় তার ছোট বোন হাসিনার বাড়িতে যান। কিছুক্ষণ পর সেখান থেকে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা দিলেও তিনি আর বাড়িতে ফিরে যাননি। ধারণা করা হচ্ছে, পথে গিয়েই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে নজির আহমেদ মিয়া ঘুম থেকে উঠে তার বাড়ির উত্তর পাশে জাম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মধু সিকদারকে দেখতে পান। পরে বিষয়টি তিনি নিহতের পরিবারকে জানালে ছেলে ইয়াসিন ঘটনাস্থলে এসে গাছ থেকে রশি খুলে তাকে নিচে নামান। এ সময় মধু সিকদারকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও খারাপ আচরণের শিকার ছিলেন মধু সিকদার। এসব কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
মোঃমনির মন্ডল
উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দি রাজবাড়ী

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে অভিমানে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধার আত্মহত্যা

আপডেট সময় : ১০:৫৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬