ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুধু রাজনৈতিক নয়, আমলাতন্ত্রেও সংস্কার জরুরি: ডেপুটি স্পিকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৩৯৬ বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা শিক্ষার্থী বহিষ্কৃত, মামলার প্রস্তুতি এলপিজি সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর নির্দেশনা দিল সরকার শাওমি থেকে আইফোন, গ্রে মার্কেটে সয়লাব দেশের স্মার্টফোন বাজার ডেঙ্গু প্রতিরোধে পাড়ায় মাইকিং ও খুতবায় প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা সৌদির ফ্লাইট বিপর্যয়: ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বেবিচকের সাত জরুরি নির্দেশনা বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের পরিকল্পনা বঙ্গোপসাগরে স্যাটেলাইট নজরদারি চায় বিএসসিএল, ব্যয় ৬০০ কোটি

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকীতে নানা আয়োজন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন নাট্য সংগঠনগুলো নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। দিনটি উদযাপনে শোভাযাত্রা, আলোচনা সভা, নাট্য প্রদর্শনী এবং নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মতো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার যৌথভাবে তিন দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে। আজ নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই উৎসবের সূচনা হবে। এরপর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় প্রদর্শিত হবে সেলিম আল দীন রচিত নাটক ‘নিমজ্জন’। উৎসবের দ্বিতীয় দিন আগামীকাল একই মঞ্চে সন্ধ্যা ৭টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হবে আনন জামান নির্দেশিত নাটক ‘জহরনামা’। উৎসবের শেষ দিন ২০ আগস্ট সন্ধ্যায় প্রতিবন্ধী ব্যক্তিদের নাট্য সংগঠন সুন্দরম পরিবেশন করবে ‘একসাথে চলি একসাথে বাঁচি’ নাটকটি। এটিও নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় মঞ্চস্থ হবে।

নাট্যদল স্বপ্নদল আজ সকাল ১০টায় শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শুরু করবে। আগামী ২০ আগস্ট শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে জাহিদ রিপনের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র দুটি প্রদর্শনী হবে—একটি বিকাল ৫টা ৩০ মিনিটে এবং অন্যটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এছাড়া ২১ আগস্ট একই স্থানে জাহিদ রিপনের নির্দেশনায় সেলিম আল দীনের লেখা ‘হরগজ’ নাটকের ৫২ ও ৫৩তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এদিকে, সেলিম আল দীন সংগ্রহশালা গত দুই দিনব্যাপী বিশেষ আয়োজনের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করছে। গতকাল শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ‘আলাপে সেলিম আল দীন ও নাটকের রাজনীতি’ শীর্ষক অনুষ্ঠানে আজফার হোসেন একক বক্তব্য রাখেন। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ সেলিম আল দীন রচিত নাটক ‘ধাবমান’ মঞ্চস্থ করে। আজ সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা ও সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনটি তাদের কার্যক্রম সম্পন্ন করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকীতে নানা আয়োজন

আপডেট সময় : ০৫:০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬