ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত থেকে ছড়ানো ভুয়া তথ্যে ইসরাইল-যুক্তরাষ্ট্রে তোলপাড় স্থগিত হলো ‘সকারামা’ কনসার্ট, নতুন তারিখ ঘোষণা শীঘ্রই ট্রাম্পের ব্যক্তিগত কূটনীতিতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও স্বার্থের সংকট মেঘনায় ইলিশের আকাল, কর্মহীন ভোলার তজুমদ্দিনের পাঁচ হাজার জেলে হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিলেন চন্দনাইশের আওয়ামী লীগ নেতা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ দিলেন ট্রাম্প নরসিংদীর শিবপুরে উৎপত্তিস্থল, ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত ঘুমের মধ্যে হঠাৎ শরীর ঝাঁকুনি দিয়ে ওঠার কারণ ও প্রতিকার ইরাকি কুর্দিস্তানে প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ড্রোন হামলা বরুড়ায় আখের বাম্পার ফলন, ভালো দামে খুশি কুমিল্লার চাষিরা

বক শিকার করতে গিয়ে ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেল যুবকের

মোঃ মকবুলার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বক শিকার করতে গিয়ে ট্রাক্টরের নিচে পড়ে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। রোববার (দুপুরে) উপজেলার নিতাই ইউনিয়নের খোলাহাটি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

সিসি নিউজ সুত্রে জানা গেছে, নিহত যুবকের নাম লিমন ইসলাম (২৪)। তিনি খোলাহাটি গ্রামের বাসিন্দা হানিফুল ইসলামের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, খোলাহাটি গ্রামে আলু উত্তোলন শেষে একটি ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন এক চালক। এ সময় সদ্য চাষকৃত জমিতে খাদ্যের সন্ধানে প্রচুর বক উড়াউড়ি করতে থাকে। বকগুলো দেখে লিমন ইসলাম শিকারের উদ্দেশ্যে ঢিল ছোড়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি ট্রাক্টরের কাছাকাছি চলে গিয়ে অসাবধানতাবশত ট্রাক্টরের ওপর ঝাঁপ দেন।

এ সময় ভারসাম্য হারিয়ে লিমন ট্রাক্টরের নিচে পড়ে যান। ট্রাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার দেহ ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হয়। মর্মান্তিক দৃশ্য দেখে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

ঘটনার পর স্থানীয়রা লিমনের মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। দুর্ঘটনার ভয়াবহতায় ট্রাক্টর চালক ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বক শিকার করতে গিয়ে ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেল যুবকের

আপডেট সময় : ০৫:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬