ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিকাব নিয়ে শ্রেণিকক্ষে কোনো নির্দেশ দিইনি, ভিডিও বার্তায় দাবি শিক্ষকের গণভোটকে অবৈধ বললে বিএনপি সরকারও অবৈধ হবে: মামুনুল হক এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসে ফের পরীক্ষার সুযোগের চিন্তা সরকারের দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল হওয়ার পথে বাংলাদেশ: রাশেদ আল মাহমুদ তিতুমীর সিজেপির বিক্ষোভ ঠেকাতে মোদি সরকারের গোপন নজরদারি ও ধরপাকড় নির্ভরশীলতা নয়, অংশীদারত্বে বিশ্বাসী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আফগানিস্তানের ভালো শুরু, আব্দুল মালিকের ব্যাটে ফিফটি উড্ডয়নের পর চাকা বিচ্ছিন্ন, ঢাকায় নিরাপদে অবতরণ বিমানের দিল্লিতে বিক্ষোভের সময় আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল আটক হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

বক শিকার করতে গিয়ে ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেল যুবকের

মোঃ মকবুলার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ১৮০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বক শিকার করতে গিয়ে ট্রাক্টরের নিচে পড়ে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। রোববার (দুপুরে) উপজেলার নিতাই ইউনিয়নের খোলাহাটি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

সিসি নিউজ সুত্রে জানা গেছে, নিহত যুবকের নাম লিমন ইসলাম (২৪)। তিনি খোলাহাটি গ্রামের বাসিন্দা হানিফুল ইসলামের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, খোলাহাটি গ্রামে আলু উত্তোলন শেষে একটি ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন এক চালক। এ সময় সদ্য চাষকৃত জমিতে খাদ্যের সন্ধানে প্রচুর বক উড়াউড়ি করতে থাকে। বকগুলো দেখে লিমন ইসলাম শিকারের উদ্দেশ্যে ঢিল ছোড়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি ট্রাক্টরের কাছাকাছি চলে গিয়ে অসাবধানতাবশত ট্রাক্টরের ওপর ঝাঁপ দেন।

এ সময় ভারসাম্য হারিয়ে লিমন ট্রাক্টরের নিচে পড়ে যান। ট্রাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার দেহ ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হয়। মর্মান্তিক দৃশ্য দেখে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

ঘটনার পর স্থানীয়রা লিমনের মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। দুর্ঘটনার ভয়াবহতায় ট্রাক্টর চালক ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বক শিকার করতে গিয়ে ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেল যুবকের

আপডেট সময় : ০৫:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬