সংবাদ শিরোনাম :
নরসিংদীর শিবপুরে উৎপত্তিস্থল, ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৪:০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকায় মৃদু মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ০।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার শিবপুরে, যা ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, গত বছর নরসিংদী এলাকায় কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছিল এবং সেসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছিল।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din



























