ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপসাগরীয় দেশগুলোর আস্থার সংকটে মার্কিন নিরাপত্তা ছাতা দেবীগঞ্জে স্মার্টফোন ও মাদককে ‘লাল কার্ড’ দেখাল শতাধিক শিক্ষার্থী প্রয়াত বরেণ্য অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন আজ ভাঙ্গায় পার্কিং নিয়ে বিবাদ, প্রকাশ্যে গুলি ছুড়ে পালিয়েছেন চালক বাগদান নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা পূজা চেরি নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকীতে নানা আয়োজন এসি থেকে হঠাৎ গরমে বের হলে যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে দক্ষতার অভাবে কর্মসংস্থানের সংকটে দেশের শিক্ষিত তরুণরা ভারত থেকে ছড়ানো ভুয়া তথ্যে ইসরাইল-যুক্তরাষ্ট্রে তোলপাড় স্থগিত হলো ‘সকারামা’ কনসার্ট, নতুন তারিখ ঘোষণা শীঘ্রই

রাজবাড়ীতে জমির আইল নিয়ে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে ৪জন আহত ॥ এক কৃষকের মৃত্যু

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে ৪জন আহত হয়েছে। এ ঘটনায় হাবিব শেখ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। হাবিব শেখ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে। এ ঘটনায় একই গ্রামের মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫), টোকন শেখ (৩২), অপরপক্ষের আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ (৬০), রাকিব শেখ (২৭) আহত হয়েছেন। আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জামাল উদ্দিন শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল শেখ বলেন, হাবিব শেখ আমার পাওয়ার টিলার চালাচ্ছিল। জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সাথে কথাকাটাকাটি হয়। এসময় আমার ও আমার ভাই টোকন শেখকে মারপিট করে। হাবিব এগিয়ে এসে মাটিতে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে হার্ড এ্যাটাকে মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন বলেন, মারামারির ঘটনায় শরিফুল শেখ ও টোকন শেখ দুই ভাই হাবিব শেখকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই হাবিব শেখের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনই বলা সম্ভব হচ্ছে না।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রব তালুকদার বলেন, জমি নিয়ে বিরোধে ৪জন আহত হয়েছেন। এসময় এক কৃষকের মৃত্যু হয়েছে। সংঘর্ষ দেখে হার্ড এ্যাটাকে মৃত্যু না সংঘর্ষে মৃত্যু হয়েছে এটা এখনো বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীতে জমির আইল নিয়ে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে ৪জন আহত ॥ এক কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫