ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট ফুটবল বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহার কেন বিতর্কিত? ঘরেই তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের নজরকাড়া চকলেট ডোম আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুর মাটি সরে হেলে যাওয়া পিলারে রাঙ্গামাটি শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন জন্মশহরে ইমাম রেজার মাজারে শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি ফ্রান্সের কাছে হারলেও পেনাল্টি ঠেকিয়ে রেকর্ড গড়লেন মরক্কোর ইয়াসিন বুনো মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে অপ্রতিরোধ্য ফ্রান্স, দেম্বেলে-এমবাপ্পেদের থামাবে কে গাজায় ইসরাইলি হামলায় নতুন করে ৬ ফিলিস্তিনি নিহত

নরসিংদী-৪ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

মোঃ এমরুল ইসলাম, নরসিংদী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ২২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ এমরুল ইসলাম,
নরসিংদী জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী-৪ আসনে(বেলাবো-মনোহরদী) বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল-জিহান-এর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন।

এ সময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি গোলাম মোস্তুফা,পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট আব্দুল হান্নান,উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় দলীয় নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে বিএনপি বিজয় অর্জন করবে বলে তারা আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদী-৪ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় : ১১:৪৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫