ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইএসইউতে এআই ও ডেটা সায়েন্স নিয়ে নতুন বিএসসি প্রোগ্রাম চালু ঈশ্বরগঞ্জে বাস-ট্রলি সংঘর্ষে ধান ব্যবসায়ী নিহত আজই জানা যাবে দেশের ২৩তম রাষ্ট্রপতির নাম ভারতে কাজ করতে না পারায় ক্ষোভ নেই, নিষেধাজ্ঞার প্রতি কৃতজ্ঞ আতিফ আসলাম দক্ষ মানবসম্পদ গড়ার নতুন ঠিকানা বেসরকারি বিশ্ববিদ্যালয় ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের পাঁচ মাস পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নোয়াখালীতে জামায়াতের র‍্যালি ও সভা ফিফায় কিংসের অভিযোগ বেড়ে ১৪, নিষেধাজ্ঞামুক্ত হওয়ার অপেক্ষায় আবাহনী টাটা সন্সের চেয়ারম্যান পদ ছাড়ছেন নটরাজন চন্দ্রশেখরণ বিতর্কিত নওমিকে এশিয়ান গেমসে নারী দলের ম্যানেজার করল বাফুফে

উখিয়ায় পাহাড়ধসে ৮ জনের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ ছাত্রশিবিরের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ায় ভারী বর্ষণের জেরে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত ‘খাদিজাতুল কুবরা মহিলা হিফজখানা’ মাদ্রাসায় পাহাড়ধসের ঘটনায় ৬ শিশু শিক্ষার্থী, একজন শিক্ষিকা ও একজন নারীসহ মোট ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনা ছাড়াও গত তিন দিনে পুরো জেলায় পাহাড়ধস ও বন্যায় আরও ১৩ জনসহ মোট ২১ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ৮ জুলাই এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই শোক ও উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ওই মাদ্রাসায় পবিত্র কুরআন অধ্যয়নরত অবস্থায় নিষ্পাপ শিশু শিক্ষার্থী ও শিক্ষিকার আকস্মিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এর আগে সোমবার ও মঙ্গলবার পৃথক পাহাড়ধস ও বন্যায় রোহিঙ্গা ক্যাম্প এবং আশপাশের স্থানীয় এলাকায় আরও ১৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এসব মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে তারা নিহতদের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, টানা বর্ষণে পাহাড়সংলগ্ন বসতিগুলো যে চরম ঝুঁকির মধ্যে ছিল, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অজানা ছিল না। সময়মতো ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলে হয়তো এ ধরনের প্রাণহানি অনেকাংশে এড়ানো সম্ভব হতো। উদ্ধার কার্যক্রম জোরদার করা, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ, জেলা প্রশাসন ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর প্রতি জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় পাহাড়ধসে ৮ জনের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ ছাত্রশিবিরের

আপডেট সময় : ০২:০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬