ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

শাজাহানপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু!!!

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ২৪২ বার পড়া হয়েছে

শাজাহানপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু!!!

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া আলহাজ্ব আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার (২৯ জুন) দুপুরে জামালপুর পাম্পের পূর্ব পাশে নিজ বাড়ির উঠানে আমগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আব্দুল হামিদের স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও মেয়ের জামাই রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জমি দলিল নিয়ে ছেলে, বউ, মেয়ে ও মেয়ের জামাইয়ের সঙ্গে আলহাজ্ব আব্দুল হামিদের পারিবারিক কলহ চলছিল। এমন পরিস্থিতির মধ্যে তার রহস্যজনক মৃত্যু এলাকাজুড়ে নানা গুঞ্জনের সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বাড়ির উঠানে আমগাছে ঝুলন্ত অবস্থায় আব্দুল হামিদের মরদেহ দেখতে পেয়ে তারা দ্রুত পুলিশে খবর দেন। তাদের দাবি, ঘটনাটি স্বাভাবিক আত্মহত্যা বলে মনে হচ্ছে না। পারিবারিক বিরোধের জেরে এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে বলে অনেকের সন্দেহ।

খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এটি আত্মহত্যা না কি অন্য কোনো ঘটনা, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাজাহানপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু!!!

আপডেট সময় : ১০:২২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫