ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইসিসির স্লো ওভার রেটের শাস্তি পেল পাকিস্তান ও শ্রীলঙ্কা দ্বিতীয় কন্যার নাম জানালেন দীপিকা-রণবীর ইয়েমেনে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা ও লুটপাট ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠনই বিএনপির আদর্শ: সুলতান টুকু ফ্রান্সে কারফিউতে সহিংসতা কমলেও নতুন বিক্ষোভের আশঙ্কা সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাইয়েদ আবদুল্লাহ জ্যাকসনের দ্বিতীয় বায়োপিকে থাকবে বিতর্কিত যৌন নির্যাতনের অধ্যায় দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি ঘোষণা

ইয়েমেনে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে হুথি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে পৌঁছেছে। ভয়াবহ এই হামলায় দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এছাড়া এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

কর্তৃপক্ষের ভাষ্যমতে, প্রশিক্ষণ চলাকালীন সময় নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। রয়টার্সের যাচাই করা ভিডিও ফুটেজে প্রশিক্ষণ মাঠের ভয়াবহ চিত্র উঠে এসেছে, যেখানে আহত ব্যক্তিদের আর্তনাদ এবং মাটিতে ছড়িয়ে থাকা রক্তাক্ত মরদেহ দেখা গেছে।

উল্লেখ্য যে, চলতি মাসেই ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনর্দখলের জন্য বিশেষ অভিযান শুরু করেছে। এরই অংশ হিসেবে তারা বাব আল-মান্দেব প্রণালির কাছে বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, পাল্টা পদক্ষেপ হিসেবে হুথিরা ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় সরকারি বাহিনীর অন্যতম বড় ঘাঁটি তাইজ শহরটিকে অবরোধ করে রেখেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইয়েমেনে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩

আপডেট সময় : ১২:২৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬