ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুম্বাইয়ে জয়শঙ্কর-রুবিও দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেল জ্বালানি ও প্রতিরক্ষা মানবজমিনের সংবাদের পর অসহায় আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আইসিসির স্লো ওভার রেটের শাস্তি পেল পাকিস্তান ও শ্রীলঙ্কা দ্বিতীয় কন্যার নাম জানালেন দীপিকা-রণবীর ইয়েমেনে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা ও লুটপাট ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠনই বিএনপির আদর্শ: সুলতান টুকু ফ্রান্সে কারফিউতে সহিংসতা কমলেও নতুন বিক্ষোভের আশঙ্কা

দ্বিতীয় কন্যার নাম জানালেন দীপিকা-রণবীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিতীয় কন্যা সন্তানের নাম প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গত ১৯ সেপ্টেম্বর রাধাষ্টমীর দিনে তাদের দ্বিতীয় কন্যার জন্ম হয়। এবার নবরাত্রির উৎসবের আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের প্রথম ঝলক প্রকাশ করলেন এই দম্পতি।

সামাজিক মাধ্যমে প্রকাশিত পারিবারিক ছবিতে দেখা যাচ্ছে, দীপিকা ও রণবীর তাদের দুই মেয়েকে নিয়ে বসে আছেন। দীপিকার কোলে রয়েছে তাদের দ্বিতীয় কন্যা এবং রণবীরের কোলে রয়েছে বড় মেয়ে দুয়া। ছবিতে বড় বোন দুয়াকে ছোট বোনের গালে স্নেহচুম্বন দিতে দেখা যাচ্ছে। চারজনের পরনেই সোনালি রঙের ঐতিহ্যবাহী পোশাক।

এই পোস্টের মাধ্যমেই তারা দ্বিতীয় সন্তানের নাম জানিয়েছেন দেবী পাড়ুকোন সিং। অনুরাগীদের ধারণা, দেবীপক্ষের শুভ সময়ে জন্মের কারণেই এমন নাম রাখা হয়েছে। এর আগে বড় মেয়ে দুয়ার নামও তারা উৎসবের মৌসুমে দীপাবলির সময় জানিয়েছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দীপিকা ও রণবীর প্রথমবার মা-বাবা হওয়ার খবর ঘোষণা করেন। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তারা নিজেদের সন্তানের আগমনের কথা জানিয়েছিলেন। এরপর ৮ সেপ্টেম্বর তাদের প্রথম কন্যাসন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের জন্ম হয়। মেয়ের জন্মের পর বেশ কিছুদিন তারা ব্যক্তিগত জীবন আড়ালে রাখলেও, পরবর্তীতে ধীরে ধীরে মেয়ের বিভিন্ন মুহূর্ত অনুরাগীদের সাথে ভাগ করে নিতে শুরু করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয় কন্যার নাম জানালেন দীপিকা-রণবীর

আপডেট সময় : ০১:০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬