ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাজেক ভ্রমণে ফের নিষেধাজ্ঞা জারি করল রাঙামাটি জেলা প্রশাসন পিএইচপি সফটওয়্যারে গুরুতর নিরাপত্তা ত্রুটি, বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধের হিড়িক সাইবার আইনে গণমাধ্যমের স্বাধীনতায় হুমকি দেখছে লা ফুনেত্র দ্য পারিস ফ্রান্সের অস্থিরতা নিয়ে বিদেশি নেতাদের মন্তব্য মূর্খতাপূর্ণ: ম্যাক্রোঁ ঢাকায় হ্যান্ডবল খেলতে এসে বনানী পূজামণ্ডপ পরিদর্শনে ভারত ও নেপালের খেলোয়াড়েরা মান্দায় আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের ভাঙ্গুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব আখচাষিদের প্রণোদনা তালিকায় এমপি আবু সাঈদ চাঁদের নাম, তুঙ্গে বিতর্ক প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা: আবেগঘন বিদায়

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ণিল আলোকসজ্জা ও মুখরিত পরিবেশে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাব প্রাঙ্গণ আলোকসজ্জায় সজ্জিত করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল পর্বের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

আনন্দঘন এই আয়োজনে সদস্য সাংবাদিক ও তাদের পরিবার-পরিজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রেস ক্লাব প্রাঙ্গণ এক মিলনমেলায় রূপ নেয়। দিনটি উদ্যাপনে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী, নৈশভোজ, আকর্ষণীয় রাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল কর্মসূচির আগে গত ৭ অক্টোবর থেকেই প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রিক বিভিন্ন পর্ব শুরু হয়েছিল।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানটি পরিচালিত হয়। সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাসসের চেয়ারম্যান কবি আব্দুল হাই শিকদার ও ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী বিশেষ বক্তব্য দেন। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এমপি এবং শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করে নব্বইয়ের সর্বদলীয় ছাত্র আন্দোলনের নেতা আমান উল্লাহ আমান বলেন, ১৯৭১ সালে যাদের কলমের মাধ্যমে মুক্তিযুদ্ধের মূল চেতনা উঠে এসেছিল, সেই স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির সঙ্গে এই প্রেস ক্লাব গভীরভাবে জড়িত। প্রেস ক্লাবে তাঁর নামফলক এখনো সংরক্ষিত রয়েছে। ১৯৭১, ১৯৯০ এবং চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও সাংবাদিকরা নিজেদের লেখনীর মাধ্যমে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তারেক রহমানকে প্রধান অতিথি করে প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান আয়োজন করায় ক্লাবের তৎকালীন সভাপতির নির্দেশে তাঁকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল।

এর আগে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ছিল স্মরণ সভা, শিশু আনন্দমেলা এবং মিনি ম্যারাথন প্রতিযোগিতা। এ ছাড়া সদস্যদের জন্য টেবিল টেনিস, দাবা, স্পেড ট্রাম্প ও এয়ারগান শুটিং প্রতিযোগিতা এবং নারী সদস্যদের জন্য লুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়। সরকারের বিভিন্ন মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এসব প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট সময় : ০২:০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬