ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মান্দায় আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের ভাঙ্গুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব আখচাষিদের প্রণোদনা তালিকায় এমপি আবু সাঈদ চাঁদের নাম, তুঙ্গে বিতর্ক প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা: আবেগঘন বিদায় রংপুরে বাইক চোর চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৬, ৮টি বাইক উদ্ধার প্রশান্ত মহাসাগরে রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির শঙ্কা, সতর্ক করল জাতিসংঘ প্রধানমন্ত্রীর খুলনা-বাগেরহাট সফর আগামীকাল: মোংলা বন্দর ও বেজা ইকোনমিক জোন পরিদর্শন এবার শীতের তীব্রতা ও স্থায়িত্ব কম হতে পারে: অধিদপ্তর হুতি হামলার মুখে সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া ও বিমার খরচ ৫০% বাড়ল

ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শেষ রাউন্ড রবিন ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। মাত্র ১৬০ রানের লক্ষ্য নিয়ে ফাইনালের স্বপ্ন দেখা কঠিন ছিল, শেষ পর্যন্ত ৮৭ বল হাতে রেখেই ম্যাচটি হেরেছে টাইগাররা।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৬ রানের মাথায় দ্বিতীয় ওভারেই ইয়ামিন আহমাদজাইয়ের বলে তানজিদ হাসান (১) ও সৌম্য সরকার (০) আউট হন। এরপর সপ্তম ওভারে আজমতউল্লাহ ওমারজাইয়ের পরপর দুই বলে নাজমুল হোসেন শান্ত (১৫) ও অধিনায়ক তাওহীদ হৃদয় (০) সাজঘরে ফিরলে দলের সংগ্রহ দাঁড়ায় ২৮ রানে ৪ উইকেট।

এই বিপর্যয় থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। তাদের পঞ্চম উইকেট জুটিতে আসে ৯৩ রান। সাইফ ৮২ বলে ৪১ রান করে নবীর বলে আউট হন। এই ইনিংসে সাইফ রশিদ খানের বিপক্ষে তিন বছরে কোনো বাংলাদেশি ব্যাটারের প্রথম ছক্কা হাঁকানোর কৃতিত্ব দেখান। পারভেজ হোসেন ইমন ৯৬ বলে ৭০ রান করে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন। তবে তিনি এলবিডব্লিউ হওয়ার পর ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ; শেষ ৬ উইকেট মাত্র ৩৯ রানে হারিয়ে ১৬০ রানে থামে টাইগারদের ইনিংস। রশিদ খান ৩১ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া অভিষিক্ত আলিস আল ইসলাম ১০ বল খেলে কোনো রান করতে পারেননি।

১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তান শুরুতে তাসকিন আহমেদের বলে গুরবাজ (৬) ও সেদিকউল্লাহ আতালকে (৪) হারালেও বড় কোনো বিপদে পড়েনি। দলীয় ৯৫ রানে ইব্রাহিম জাদরানকে মোস্তাফিজুর রহমানের ক্যাচ বানিয়ে ফেরানো ছাড়া বাংলাদেশ আর কোনো সাফল্য পায়নি। শেষ পর্যন্ত রহমত শাহ (অপরাজিত ৬৭) ও হাশমতউল্লাহ শহীদি (অপরাজিত ৩৬) ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

আপডেট সময় : ০৩:০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬