ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে রান্নাঘরে মিলল বিশালাকার কিং কোবরা, বন বিভাগের উদ্ধার লক্ষ্মীপুরের রায়পুরে নিষিদ্ধ আ.লীগ কার্যক্রমের দায়ে নেতা গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি বৃদ্ধিতে শিক্ষার্থীদের ক্ষোভ ৯৭ শতাংশ কাজ শেষ হওয়ার পর বাতিল বিআরটি প্রকল্প, রূপান্তর ৬ লেনের মহাসড়কে চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত শিউলি ফুলের খোঁজে পরীমণি, মুগ্ধ অনুরাগীরা দিলেন নতুন উপাধি ১০ দিনে ৭ খুন: টার্গেট কিলিংয়ে দেশজুড়ে বাড়ছে আতঙ্ক বাগেরহাটে গলদা রেণুর তীব্র সংকট, দিশাহারা ৫৪ হাজার চিংড়িচাষি পিএইচপির নিরাপত্তা ত্রুটি: বিশ্বজুড়ে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা অ্যান কারসনের ভাবনায় প্রাচীন লেখা ও ভাঁজের মধ্যে লুকিয়ে থাকা অর্থ

মান্দায় আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মান্দায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার প্রসাদপুরে কেন্দ্রীয় রাধাগোবিন্দ জিউ মন্দিরঘাটে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই দুর্গোৎসব শেষ হয়। বিসর্জনের এই আবেগঘন মুহূর্তে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান।

বিসর্জন কার্যক্রমটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল্লাহ আল মাহমুদ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এবং মান্দা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শফিউর রহমান।

এ সময় পূজা উদযাপন কমিটির মনোজিৎ কুমার সরকার ও সত্যেন্দ্রনাথ প্রামানিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মান্দায় আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

আপডেট সময় : ০৩:৪৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬