ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় ৬৫ বছর বয়সী এই এমপি গুরুতর আহত হয়েছেন এবং অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি পা বিচ্ছিন্ন করতে হয়েছে। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অন্য পাটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি নিউজের তথ্য অনুযায়ী, গত সোমবার (১৯ অক্টোবর) ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ওয়াঙ্গারাট্টা শহরে হেলেন হেইনসের নির্বাচনী কার্যালয়ের বাইরে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, হেলেন হেইনস যখন তার গাড়ির পেছনের অংশ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করছিলেন, তখন একটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি তাকে ধাক্কা দেয়। এরপর চালক গাড়িটি ঘুরিয়ে পুনরায় তাকে চাপা দেন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য আকাশপথে মেলবোর্নের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। মেলবোর্নের চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি পা কেটে ফেলতে বাধ্য হন।

ঘটনার সময় উপস্থিত স্থানীয়দের সাহসিকতায় অভিযুক্ত চালককে আটক করা সম্ভব হয়েছে। পাশের সেলুনের কর্মী রিকি জেফরিস এবং একটি দোকানের কর্মী কোডি লাপোইদেভিন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা হামলাকারীর পকেট থেকে ছুরি ফেলে দিয়ে পুলিশ না আসা পর্যন্ত তাকে মাটিতে চেপে ধরে রাখেন। আটক ব্যক্তির নাম ব্রেন্ডন নুজেন্ট (৪৩), যিনি টারাউইনগির বাসিন্দা।

ব্রেন্ডন নুজেন্টের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আহত করা, ইচ্ছাকৃতভাবে আঘাত করা এবং ফেডারেল সরকারি কর্মকর্তার ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং মঙ্গলবার সকালে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ ঘটনাটি পরিকল্পিত কি না তা খতিয়ে দেখছে এবং তদন্তে সন্ত্রাসবিরোধী ইউনিটও যুক্ত হয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি একে নিছক দুর্ঘটনা নয়, বরং একটি ইচ্ছাকৃত কাজ বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি চিকিৎসাধীন এমপির স্বামী ফিলের সঙ্গে কথা বলেছেন। হেলেন হেইনস ভিক্টোরিয়ার ইন্ডি নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রতিনিধি। ২০১৯ সালে ফেডারেল পার্লামেন্টে নির্বাচিত হওয়ার আগে তিনি পেশাগত জীবনে নার্স এবং স্বাস্থ্য গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা

আপডেট সময় : ০৭:০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬