ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিএসজির কাছে হেরে বার্সেলোনার টানা জয়ের ধারায় ছেদ ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত, রক্ষা পেল বড় ভাই প্রথমবার ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’ ওসমানীনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন তাহসিনা রুশদীর লুনা সৌদিতে প্রবাসী সুইটির মৃত্যুদণ্ড কার্যকর, টাঙ্গাইলে স্বজনদের বিলাপ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জনের প্রাণহানি, আহত ৩২ ভারতের চেয়ে বাংলাদেশে পূজার পরিবেশ ভালো: রুহুল কবির রিজভী ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, সিলেটের ৮ ছাত্রদল নেতাকে শোকজ মাদককাণ্ডে ওএসডি অতিরিক্ত ডিআইজি জহির, নিতেন ৭০% ভাগ

প্রথমবার ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’। মাধবপুর নবদুর্গা পূজা কমিটির আমন্ত্রণে তারা আগামী ২১ অক্টোবর ভারতের আসাম রাজ্যের উদ্দেশে রওনা দেবে। সেখানে হাইলাকান্দি জেলার মাধবপুর গ্রামে আয়োজিত কনসার্টে অংশ নেবেন ব্যান্ডের সদস্যরা। ধারাবাহিক কয়েকটি স্টেজ শো শেষে আগামী ২৮ অক্টোবর তাদের বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

ব্যান্ডের ম্যানেজার অমিত সাহা জানান, টিম বৃষ্টি আধুনিক ধর্মীয় গানের পাশাপাশি সমসাময়িক ফোক ঘরানার ফিউশন পরিবেশন করবে। তিনি বলেন, ‘প্রথমবারের মতো ভারতের মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। এটি আমাদের জন্য একটি বিশেষ অর্জন। আমরা চাই, আমাদের সংগীত ও সংস্কৃতি সারা বিশ্বের বাংলা ভাষাভাষি মানুষের কাছে পৌঁছে যাক। দুই বাংলার মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই আমরা মঞ্চে উঠব।’ ভবিষ্যতে বড় বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্নের কথাও জানান তিনি।

টিম বৃষ্টির লাইনআপে রয়েছেন বৃষ্টি দে (ভোকাল), আকাশ দে (ইউকুলেলে), বাদশা (বাংলা ঢোল), অমিত সাহা (অক্টোপ্যাড), সুমন দাস (কিবোর্ড), ছোটন ঘোষ (বাঁশি) এবং তন্ময় দত্ত (বেজ গিটার)।

ব্যান্ডের ভোকাল বৃষ্টি দে তার যাত্রার কথা স্মরণ করে বলেন, ‘আমি চট্টগ্রামের পটিয়ার মেয়ে। আমাদের গানের শুরুটা করোনার সময় ঘরবন্দি থাকা অবস্থায়। সমবয়সী ভাইদের সঙ্গে আড্ডা থেকে গানের চর্চা শুরু হয়। সেই আড্ডা থেকেই বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি এবং ব্যান্ডের নামটি ছড়িয়ে পড়ে। গানকে আরও বিস্তৃত করতে আমরা সবাই মিলে টিম বৃষ্টি স্কুল অব মিউজিক নামে একটি গানের স্কুলও গড়ে তুলেছি।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্রথমবার ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’

আপডেট সময় : ০৪:৪৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬