ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের ভাঙ্গুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব আখচাষিদের প্রণোদনা তালিকায় এমপি আবু সাঈদ চাঁদের নাম, তুঙ্গে বিতর্ক প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা: আবেগঘন বিদায় রংপুরে বাইক চোর চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৬, ৮টি বাইক উদ্ধার প্রশান্ত মহাসাগরে রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির শঙ্কা, সতর্ক করল জাতিসংঘ প্রধানমন্ত্রীর খুলনা-বাগেরহাট সফর আগামীকাল: মোংলা বন্দর ও বেজা ইকোনমিক জোন পরিদর্শন এবার শীতের তীব্রতা ও স্থায়িত্ব কম হতে পারে: অধিদপ্তর হুতি হামলার মুখে সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া ও বিমার খরচ ৫০% বাড়ল দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ, অতিরিক্ত মুনাফা বন্ধের আহ্বান

ভাঙ্গুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশ এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গুমানি ও বড়াল নদীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান।

বিজয়া দশমীর আয়োজনে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনা শেষে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকঢোলের বাদ্যের সুরে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। অশ্রুসজল নয়নে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান।

ভাঙ্গুড়া উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী নির্মল কুমার রায় বলেন, বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মানুষের মনের আসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা ও লালসা বিসর্জন দেওয়া। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠাই এর মূল উদ্দেশ্য।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে সকাল থেকেই প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। মেলা প্রাঙ্গণ এবং বড়াল ও গুমানি নদীর আশপাশে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিজয়া দশমীর আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আপডেট সময় : ০২:২৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬