ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ জন সিরাজগঞ্জের কাজীপুরে ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে অসদাচরণ, রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার লাকসামে ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ টেসলা ও স্পেসএক্স একীভূত করার ইঙ্গিত দিলেন ইলন মাস্ক প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল ৩ লাখেরও বেশি মার্কিন ভিসা ভারতীয় শুল্কের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পরামর্শ ট্যারিফ কমিশনের

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপগুলোর দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। একই সঙ্গে মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন তাঁরা।

পরিদর্শনকালে এনসিপি ভোলা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুঃ মাকসুদুর রহমান, সদস্য সচিব শরীফ হাওলাদার সাগর, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আতিকউল্লাহ আতিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন মামুন ও আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব শংকর চন্দ্রশীল উপস্থিত ছিলেন। এছাড়া ভোলা সদর উপজেলা শাখার আহ্বায়ক আ জ ম রায়হান নাদিম, দপ্তর সম্পাদক হানিফ বয়াতি, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম এবং জাতীয় যুব শক্তি ভোলা জেলার সদস্য সচিব জাবেদ মাহমুদ ফিরোজসহ দলের অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ ভোলার ওয়েস্টার্ন পাড়া সার্বজনীন পূজা কমিটি (মিহির লাল সাহার মাঠ), ওয়েস্টার্ন পাড়া শতদল বিকাশ ক্লাবসংলগ্ন দুর্গাপূজামণ্ডপ, কাঁচাবাজার কেন্দ্রীয় পূজামণ্ডপ এবং আবহাওয়া অফিস রোড পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় নেতৃবৃন্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

আপডেট সময় : ০২:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬