ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটার তালিকায় ‘মৃত’ কামতা প্রসাদ, নাম ফেরাতে লড়ছেন দিল্লিতে যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুই মুসলিম উম্মাহর ঘুরে দাঁড়ানোর সময় শুরু হয়েছে: মুফতি কাজী ইব্রাহিম সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান প্রেসিডেন্টের সরকারের সাত মাসের শাসনামলে রাজনৈতিক অপরিপক্বতা স্পষ্ট: গোলাম পরওয়ার যশোরে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ আফগান পেসারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ পূজামণ্ডপে পুলিশের পোশাক পরে গান, এএসআই উদয়ন ফারুক প্রত্যাহার বিজয়া দশমীতে ব্রাহ্মণবাড়িয়ায় সিঁদুর খেলায় মেতে উঠলেন হিন্দু নারীরা

যশোরে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শায় পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ৯০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। অভিযানে একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটার সামনে অভিযানটি পরিচালনা করা হয়। আটক আলাউদ্দীন ওই উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) এলাকার গোলাম রসুলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলাউদ্দীনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে স্বর্ণের বারগুলো ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানিয়েছেন, উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকা আরও দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে চোরাচালানবিরোধী আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

যশোরে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

আপডেট সময় : ০৭:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬