ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদের বর্ষপূর্তিতে জামায়াতের আলোচনা সভা রোববার পিএইচপি ত্রুটিতে সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট পিএইচপির গুরুতর নিরাপত্তাত্রুটি: ঝুঁকিতে কোটি ওয়েবসাইট, যুক্তরাজ্যে সেবা বন্ধ আকিদার দোহাই দিয়ে জাতীয় ঐক্যে ফাটল ধরানো ভারতীয় ষড়যন্ত্র: কাজী ইব্রাহীম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫১২ জন সাত দল নিয়ে আত্মপ্রকাশ করল ‘সমমনা ইসলামী জোট’ হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ নেটফ্লিক্সে আসছে ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ সাজেকে ইউপিডিএফের গুলিবর্ষণ ও অবরোধ, পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী

পূজামণ্ডপে পুলিশের পোশাক পরে গান, এএসআই উদয়ন ফারুক প্রত্যাহার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট নগরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকাকালীন পুলিশের পোশাক পরিহিত অবস্থায় পূজামণ্ডপে গান গাওয়ার ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) উদয়ন ফারুককে প্রত্যাহার করা হয়েছে। তাকে জালালাবাদ থানা থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার সহকারী কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) রাতে নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। ওই সময়ে পূজা উদ্‌যাপন পরিষদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি পুলিশের ইউনিফর্ম পরেই মঞ্চে উঠে গান পরিবেশন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এএসআই ফারুকের গান গাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটিতে তাকে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের ‘ওরে ওরে হাওয়ারে’ গানটি পুলিশের পোশাক পরা অবস্থায় গাইতে দেখা যায়। ভিডিওটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. সাইফুল ইসলাম জানান, সরকারি দায়িত্বে থাকাকালীন অন্য কোনো কাজে জড়িয়ে পড়া দায়িত্বের অবহেলার শামিল। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এছাড়া জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পূজামণ্ডপে পুলিশের পোশাক পরে গান, এএসআই উদয়ন ফারুক প্রত্যাহার

আপডেট সময় : ০৬:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬