ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রৌমারীতে মাদকাসক্ত ভাতিজার শাবলের আঘাতে চাচি নিহত, আহত ৩ কক্সবাজারে হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক বৈশ্বিক ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়ালো, শীর্ষে যুক্তরাষ্ট্র; বাংলাদেশ ৪৫তম দেশে প্রকাশ্যে গুলি করে হত্যা ও অবৈধ অস্ত্রের বিস্তারে বাড়ছে উদ্বেগ ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ছাপানো বন্ধ, পরিবর্তন হচ্ছে প্রজ্ঞার প্রতীক মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের তারকা-সমর্থন, রিপাবলিকানদের রাজনৈতিক অস্ত্র মোজতবা খামেনি সুস্থ আছেন, জনসমক্ষে না আসার কারণ নিরাপত্তা ঈদগাঁও থানা হাজত থেকে পালানো কিশোর পরদিন আটক দুর্গাপূজার বর্ণাঢ্য আয়োজনে প্রশংসিত তারেক রহমান, সামনে ৩ কঠিন পরীক্ষা জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: নিরাপত্তার শঙ্কায় ডিবিকে দেয়া হয়নি ডিভাইস

আকিদার দোহাই দিয়ে জাতীয় ঐক্যে ফাটল ধরানো ভারতীয় ষড়যন্ত্র: কাজী ইব্রাহীম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে অর্জিত জাতীয় ঐক্য নষ্ট করার পেছনে ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্র কাজ করছে বলে দাবি করেছেন বিশিষ্ট ইসলামি আলোচক মাওলানা কাজী মুহাম্মদ ইব্রাহীম। তিনি আকিদার অজুহাত তুলে মুসলিম উম্মাহ ও রাজনৈতিক শক্তির মধ্যে বিভেদ সৃষ্টির এই অপচেষ্টার বিরুদ্ধে সমমনা ইসলামি দল ও আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি নিজের ফেসবুক ভিডিও বার্তায় তিনি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মাওলানা কাজী ইব্রাহীম বলেন, একজন ব্যক্তির মুসলিম হিসেবে স্বীকৃতির জন্য কালেমা পাঠ, পাঁচ ওয়াক্ত সালাত, কিবলা অনুসরণ এবং মুসলিমদের জবেহকৃত খাবার গ্রহণ করাই যথেষ্ট। হাদিসের ভাষ্য অনুযায়ী, এমন ব্যক্তি আল্লাহ ও রাসুলের সুরক্ষায় থাকেন। অথচ বর্তমানে সামান্য মতপার্থক্যকে বড় করে দেখিয়ে একে অপরকে বিভ্রান্ত বা ‘আকিদা খারাপ’ আখ্যা দিয়ে দূরে ঠেলে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

ইসলামি দলগুলোর পারস্পরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাজনীতি কোনো দ্বীনি মৌলিক আকিদার বিষয় নয়, বরং এটি পার্থিব ও প্রশাসনিক পরিচালনার বিষয়। তিনি সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশেদিন নির্বাচনের উদাহরণ টেনে বলেন, সেটি ছিল একটি প্রশাসনিক সিদ্ধান্ত। এমনকি কোরআনের সুরা রুমের ঐতিহাসিক প্রেক্ষাপটে রাসুল (সা.) ও সাহাবিরা আকিদাগত ভ্রান্তি সত্ত্বেও রোমান খ্রিস্টানদের বিজয় প্রত্যাশা করেছিলেন, যা ছিল রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্ত।

তিনি অভিযোগ করেন যে, বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সব দেশপ্রেমিক ইসলামি শক্তির ঐক্য এখন সময়ের দাবি। কিন্তু সেই জাতীয় ঐক্য নষ্ট করতে ‘আকিদার দোহাই’ দিয়ে অভ্যন্তরীণ কোন্দল উসকে দেওয়া হচ্ছে, যার মূল কলকাঠি দিল্লি থেকে নাড়া হচ্ছে।

আলেম সমাজকে ইতিহাস ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুসলমানদের অভ্যন্তরীণ অনৈক্য ও লড়াই সবসময় দেশের চরম ক্ষতি ডেকে এনেছে। তাই নির্দিষ্ট কোনো দলের প্রতি ঢালাওভাবে ‘গোমরাহ’ বা আকিদাগত ত্রুটির অভিযোগ তুলে দিল্লির বিভাজনমূলক এজেন্ডা বাস্তবায়ন না করে দেশ ও উম্মাহর স্বার্থে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার তাগিদ দেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

আকিদার দোহাই দিয়ে জাতীয় ঐক্যে ফাটল ধরানো ভারতীয় ষড়যন্ত্র: কাজী ইব্রাহীম

আপডেট সময় : ০৮:০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬