ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে মার্কিন দূতাবাস কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়ছে হুতি হামলার শঙ্কা খুলনায় গুলিবিদ্ধ অবস্থায় ২৭ বছর বয়সী যুবকের মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সুন্দরবন উপকূলে উৎসবের আমেজ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবেন যে সাত শ্রেণির মানুষ সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকিরকে কুপিয়ে হত্যা সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১, আহত ৮ রাশিয়ায় নির্মাণকাজের প্রলোভনে ইউক্রেন যুদ্ধে পাঠানো বাংলাদেশিদের দেশে ফেরার আকুতি সেতু নেই ডাকাতিয়ায়, স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ এলাকাবাসীর অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে ভারতকে ২৭-০ গোলে হারাল বেনিন শনিবারের বিক্ষোভ ঘিরে ফ্রান্সে গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনা মোতায়েনের ঘোষণা

সেতু নেই ডাকাতিয়ায়, স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ এলাকাবাসীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চৌদ্দগ্রামের ফুলের নাওড়ী এবং নাঙ্গলকোটের হুগলি এলাকার মধ্য দিয়ে প্রবাহিত ডাকাতিয়া নদীর ওপর কোনো সেতু নেই। বছরের পর বছর ধরে নদীর দুই পাড়ের বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত ও নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হতে হয় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের।

দীর্ঘদিনেও সরকারি কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয়রা নিজেরাই যাতায়াতের কষ্ট লাঘবের সিদ্ধান্ত নিয়েছেন। এলাকাবাসীর নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ডাকাতিয়া নদীর ওপর ২৬০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো নির্মাণের কাজ শুরু হয়েছে। এই জনকল্যাণমূলক কাজে নেতৃত্ব দিচ্ছেন ফুলের নাওড়ী গ্রামের এয়াকুব মজুমদার, নাজমুল হোসেন এবং হুগলি এলাকার বাসিন্দা আবদুল মান্নান ও অলি আহমেদ।

এ বিষয়ে সাঁকো নির্মাণের অন্যতম উদ্যোক্তা এয়াকুব মজুমদার বলেন, সবার ছোট ছোট সহযোগিতায় আমরা এই সাঁকোটি তৈরি করছি, যেন কোমলমতি শিশু ও সাধারণ মানুষের পথচলা কিছুটা সহজ হয়।

স্থানীয় অভিভাবক আবুল কাশেম ও বেলাল হোসেন জানান, এখানে একটি স্থায়ী সেতু নির্মিত হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ফুলের নাওড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, নদীর ওপার থেকে অনেক শিক্ষার্থী কষ্ট করে আমাদের বিদ্যালয়ে আসে। সাময়িকভাবে বাঁশের সাঁকো দেওয়া হলেও, স্থায়ী সমাধানের জন্য সরকারি উদ্যোগে এখানে দ্রুত একটি ব্রিজ নির্মাণ করা জরুরি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সেতু নেই ডাকাতিয়ায়, স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ এলাকাবাসীর

আপডেট সময় : ০৯:৫০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬