ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্স ও ভারতের আন্দোলনে আন্তর্জাতিক যোগসূত্রের দাবি ফক্স নিউজের সৌদি আরবে মার্কিন দূতাবাস কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়ছে হুতি হামলার শঙ্কা খুলনায় গুলিবিদ্ধ অবস্থায় ২৭ বছর বয়সী যুবকের মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সুন্দরবন উপকূলে উৎসবের আমেজ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবেন যে সাত শ্রেণির মানুষ সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকিরকে কুপিয়ে হত্যা সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১, আহত ৮ রাশিয়ায় নির্মাণকাজের প্রলোভনে ইউক্রেন যুদ্ধে পাঠানো বাংলাদেশিদের দেশে ফেরার আকুতি সেতু নেই ডাকাতিয়ায়, স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ এলাকাবাসীর অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে ভারতকে ২৭-০ গোলে হারাল বেনিন

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১, আহত ৮

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার বরাতে জানা যায়, সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় হতাহতদের মধ্যে সামান্য থেকে গুরুতর আহত সবাইকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে দিনের শুরুর দিকে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টাকালে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ধ্বংস করে। সেই ঘটনায় দুইজন নিহত হয়েছিলেন। হুতি বাহিনীর সঙ্গে সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সংঘাত তীব্র রূপ নেয়ার পর থেকে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে একের পর এক হামলার ঘটনা ঘটছে। দাম্মামের এই ঘটনাটি সেই ধারাবাহিক হামলারই অংশ। এর আগে গত সপ্তাহে ১১ই অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। তার আগের দিন ১০ই অক্টোবর একই বিমানবন্দরে আরেকটি পৃথক হামলায় ১২ জনের প্রাণহানি এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনা ঘটেছিল।

হুতিদের অব্যাহত হামলার মুখে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে অবস্থিত তাদের দূতাবাস ও মিশন থেকে কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই অঞ্চলের আরও কয়েকটি মার্কিন মিশন থেকেও পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে। একই দিনে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে হুতিদের সম্ভাব্য পরবর্তী হামলার বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১, আহত ৮

আপডেট সময় : ১০:২৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬