সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকিরকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির ফকিরকে (৪০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, জহির ফকিরের বাড়ি আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নে হলেও তিনি গত ১২ বছর ধরে পরিবারসহ মুন্সিগঞ্জ সদর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। চর কিশোরগঞ্জ এলাকায় তার একটি ফার্মেসি ছিল।
পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের কারণ এবং এর পেছনে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।




























