বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নির্দেশনায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- আপডেট সময় : ১২:৪৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী-
শনিবার(২৮ জুন)সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের অর্জুনচর উচ্চ বিদ্যালয় মাঠে মনোহরদী উপজেলা ও পৌরসভা কৃষকদল এর পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনায় উপজেলার প্রান্তিক
কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি,র যুগ্ম-সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
মনোহরদী উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক,
সুরুজ মিয়া,র সভাপতিত্বে
উপজেলা কৃষক দলের সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চু,র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নরসিংদী সরকারি কলেজ সংসদের সাবেক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা,খ,ম কামরুল ইসলাম,উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম রুমেল,মনোহরদী উপজেলা ছাত্রদল নেতা,মহসিন কবির,চন্দন বাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইলিয়াস প্রধান,বড়চাপা ইউনিয়ন কৃষক দলের সভাপতি খোকা,বড়চাপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি অহিদুল রহমান মাসুম,পৌর কৃষক দল নেতা ইমরান,বাবু, কালাম,
খিদিরপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রেজাউল কাদির প্রমূখ।























