ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর অভাবনীয় সাফল্য রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের আদেশ মঙ্গলবার জাতিসংঘের আল-কায়েদা রিপোর্ট অনুমাননির্ভর, গুরুত্ব দিচ্ছে না সরকার কালীগঞ্জে ৮০ স্কুলে নেই নৈশপ্রহরী, দেওতলা বিদ্যালয়ে দেড় লাখের চুরি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে এডিবির সহযোগিতা রাজধানীতে বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিসের উদ্বোধন কাল শিগগিরই গঠিত হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ তরুণদের ‘ককরোচ’ আন্দোলনে চাপে মোদি সরকার, বিজেপির নতুন চ্যালেঞ্জ

লক্ষ্মীপুর সদর উপেজলায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচনে সভাপতি কবির, সম্পাদক সবুজ |

ষ্টাফ রিপোর্টার,(মোঃ আবদুল আজীম)
  • আপডেট সময় : ১২:১৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৩৫৬ বার পড়া হয়েছে

চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত সভাপতি কবির,সাধারণ সম্পাদক সবুজ, সাংগঠনিক সম্পাদক কাশেম

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ষ্টাফ রিপোর্টার,(মোঃ আবদুল আজীম)

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন সবুজ নির্বাচিত হন।

শুক্রবার (২৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন, জেলা বিএনপির সদস্য এড. হাফিজুর রহমান এবং প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম. বেল্লাল হোসেন, সহকারী প্রিসাইডিং হিসেবে ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া।

সভাপতি পদে মোট ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মো. হুমায়ুন কবির চেয়ার প্রতিক নিয়ে ১৭৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ সোলাইমান দেওয়াল ঘড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ১০১।

সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন সবুজ ৩২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি মো. মনির হোসেন পেয়েছেন ১২৬ ভোট।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মো. আবুল কাশেম বাস প্রতিক নিয়ে ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ইমাম হোসেন টিপু ১৪০ ভোট পান।

নির্বাচনে মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

রিটার্নিং কর্মকর্তা এড. মো. হাফিজুর রহমান বলেন, স্বচ্চ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, বিগত ৫ আগষ্ট সরকার পতনের পর বিএনপির তৃণমূলের প্রতিনিধি নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লক্ষ্মীপুর সদর উপেজলায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচনে সভাপতি কবির, সম্পাদক সবুজ |

আপডেট সময় : ১২:১৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫