ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই স্ত্রীকে বৈদ্যুতিক শকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড সোমেশ্বরীর ভাঙন ঝুঁকিতে রাণীখং স্কুল, দ্রুত পদক্ষেপের নির্দেশ ভূঞাপুরে নবজাতকের মৃত্যুর খবর সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, হাত-পা ভেঙে দেওয়ার হুমকি হবিগঞ্জে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ ট্রাক জব্দ উমবের্তো একোর ‘দ্য আইসল্যান্ড অফ দ্য ডে বিফর’ ও সাহিত্য দর্শন ‘জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি পুলিশ’: বরিশালের নবাগত ডিআইজি জুলফিকার দৌলতদিয়ায় পদ্মার ৮ কেজির চিতল মাছ বিক্রি ১১ হাজার ৬৫০ টাকায় শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী ফুসফুস ক্যানসারে আক্রান্ত স্থপতি রাজিউদ্দীন আহমাদ কানাডায় চিকিৎসাধীন

সাবেক ভূমিমন্ত্রীর সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

মোঃমকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে

সাবেক ভূমিমন্ত্রীর সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃমকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:

ঢাকার একটি বিশেষ আদালত সম্প্রতি আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিন সন্তানকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে। আদালতের এই নির্দেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দাখিলকৃত আবেদনের ভিত্তিতে জারি করা হয়।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন:

*তানায়েম জামান চৌধুরী

*সাদাকাত জামান

*জেবা জামান

রবিবার (২২ জুন) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী ও তার ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে একটি সমন্বিত টাস্কফোর্স গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছে দুদক, সিআইডি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধিরা।

বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ত্যাগের চেষ্টা করতে পারেন। তদন্তে প্রতিবন্ধকতা এড়াতে এবং তথ্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করতে আদালত এই আদেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক ভূমিমন্ত্রীর সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

আপডেট সময় : ০৮:১৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫