ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

দৌলতদিয়ায় পদ্মার ৮ কেজির চিতল মাছ বিক্রি ১১ হাজার ৬৫০ টাকায়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৮ কেজি ওজনের একটি বিশাল চিতল মাছ। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে মানিকগঞ্জের পদ্মা নদীর মোহনায় মাছটি জালে আটকা পড়ে।

মানিকগঞ্জের জেলে লক্ষণ হালদার জানান, সোমবার রাতে কয়েকজন সঙ্গীকে নিয়ে নৌকাযোগে নদীতে মাছ ধরতে নামেন তিনি। দীর্ঘ সময় কোনো মাছ না পাওয়ায় এক পর্যায়ে জালে বড় ধরনের ধাক্কা অনুভব করেন। জাল টেনে উপরে তুলতেই বিশাল আকৃতির এই চিতল মাছটি দেখতে পান।

পরদিন সকাল ৭টার দিকে মাছটি দৌলতদিয়া মাছ বাজারের রেজাউলের আড়তে নিয়ে যান লক্ষণ হালদার। সেখানে ৬ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ১১ হাজার ৬৫০ টাকায় মাছটি কিনে নেন।

ব্যবসায়ী মাসুদ মোল্লা জানান, মাছটি কেনার পর তিনি মোবাইল ফোনের মাধ্যমে পাবনার এক ব্যবসায়ীর কাছে বিক্রির ব্যবস্থা করেন এবং প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রাখেন।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, পদ্মা নদীতে বর্তমানে বড় আকারের চিতল মাছ খুব একটা দেখা যায় না। তবে মাঝেমধ্যে জেলেদের জালে বড় মাছ ধরা পড়ার খবর পাওয়া যায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

দৌলতদিয়ায় পদ্মার ৮ কেজির চিতল মাছ বিক্রি ১১ হাজার ৬৫০ টাকায়

আপডেট সময় : ০১:২৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬