ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান একদিন ভারতের অংশ হবে: রামদেব কিস্তির চাপে বিষপান, ছেলের মৃত্যুতে বাবারও প্রাণহানি সীতাকুণ্ডে মাওলানা ওবায়দুল হকের জ্বালানো শিক্ষার প্রদীপ জ্বলছে ১৪০ বছর ধরে খুলনায় অস্ত্রসহ গ্রেপ্তার গ্রেনেড বাবু গ্রুপের শুটার ভেলু নাটোরে জমি নিয়ে বিরোধ: পুকুরে বিষ ও ৪০০ কলাগাছ কাটার অভিযোগ ডিপিএল ম্যাচে বলের আঘাতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ আইসিইউতে ৯ শিক্ষকেই চলছে ১২০০ শিক্ষার্থীর চরফ্যাশন টি ব্যারেট স্কুল ট্রাম্পের সঙ্গে এরদোগানের ফোনালাপ, আলোচনায় ইরান ও গাজা পরিস্থিতি ওভাল অফিসে নারী সাংবাদিকের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প অস্ট্রেলিয়ার দল নির্বাচন নিয়ে নির্বাচকদের ধুয়ে দিলেন ইয়ান চ্যাপেল

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর তার দাফন ও জানাজার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পারিবারিক সূত্র জানায়, এর আগে ২০১৯ সালে স্ট্রোক করেছিলেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। এরপর থেকেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। সর্বশেষ গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা। উল্লেখ্য, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

আপডেট সময় : ০২:০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬