ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স শিক্ষকদের বেতন সংকটে বন্ধ লামার মিরিঞ্জা প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জে তিন মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা ঘিরে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক মানচিত্রে ‘লিটল ইতালি’ বাদ, নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে রাশিয়ার জ্বালানি: পুতিন নারায়ণগঞ্জে সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনে ওয়ালটনের সাথে চুক্তি পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর অস্বীকার চীনের পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ কেন খাইবার পাখতুনখাওয়ায় থমকে?

ফুসফুস ক্যানসারে আক্রান্ত স্থপতি রাজিউদ্দীন আহমাদ কানাডায় চিকিৎসাধীন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মহানগরীর ভদ্রা মোড়ে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘স্মৃতি অম্লান’-এর পরিকল্পনা, নকশা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত দেশবরেণ্য স্থপতি রাজিউদ্দীন আহমাদ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে ফুসফুস ক্যানসারে ভুগছেন। তার উন্নত চিকিৎসার জন্য কানাডার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

স্থপতি রাজিউদ্দীন আহমাদের মেয়ে এবং শিক্ষাবিদ ও সঙ্গীতজ্ঞ ডক্টর আহমাদ মায়া আখতারী জানান, চিকিৎসকরা তাকে অত্যন্ত আধুনিক ও জটিল চিকিৎসা প্রক্রিয়ার আওতায় রেখেছেন। তিনি বর্তমানে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন। কানাডায় স্থায়ীভাবে বসবাসকারী স্থপতির দুই মেয়ে তাদের বাবার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পারিবারিকভাবে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে স্থপতি রাজিউদ্দীন আহমাদের দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, স্থপতি রাজিউদ্দীন আহমাদের স্ত্রী শিক্ষাবিদ হাবিবা আখতারী স্বপ্নাও ক্যানসারে আক্রান্ত এবং তিনিও কানাডায় চিকিৎসাধীন রয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ফুসফুস ক্যানসারে আক্রান্ত স্থপতি রাজিউদ্দীন আহমাদ কানাডায় চিকিৎসাধীন

আপডেট সময় : ০১:২৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬