ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় এএসপি’র ওপর হামলা

মোঃ এমরুল ইসলাম নরসিংদী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৩২৮ বার পড়া হয়েছে

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় এএসপি’র ওপর হামলা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ এমরুল ইসলাম
নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম আনোয়ারের ওপর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহত অবস্থায় শামিম আনোয়ারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

পৌরসভার সিএনজি-অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার মো. আলমগীর বলেন, আমি পৌরসভা থেকে ২৫ লাখ টাকায় স্ট্যান্ডের ইজারা নিয়েছি। কিন্তু অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার ইজারার টাকা তুলতে প্রায়ই বাধা দেন। এর আগেও আমাদের দুইজন লোককে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছিলেন। আজকেও তিনি আরশিনগর এলাকায় গিয়ে আমাদের লোকজনকে আটক করছিলেন। আমরা বৈধভাবে ইজারা নিয়ে কাজ করছি। যদি কাজ করতে না দেওয়া হয়,তাহলে সরকারকে দেওয়া ২৫ লাখ টাকা ফেরত দেওয়া হোক।

তবে হামলার বিষয়ে জানতে চাইলে এএসপি শামিম আনোয়ার বলেন, আজ সকালে আরশিনগর এলাকায় দুইজন লোক যানবাহন থেকে টাকা তুলছিল। আমি গিয়ে জানতে চাই কীসের টাকা তোলা হচ্ছে। তখন আমি জানাই, টাকা তুলতে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। এরই মধ্যে ৩০ থেকে ৩৫ জন লোক অতর্কিতে আমার ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা আমাকে কিল-ঘুষি মারে এবং লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

উল্লেখ্য, কয়েকদিন আগে নরসিংদীর সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন এএসপি শামিম আনোয়ার। এ নিয়ে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছিলেন এবং সম্ভাব্য হামলার আশঙ্কার কথাও জানিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় এএসপি’র ওপর হামলা

আপডেট সময় : ০৯:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫