ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামজার বিতর্কিত লাল কার্ডে ক্ষোভে ফুঁসছেন শেফিল্ড কোচ সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী খালি পেটে শিঙাড়া খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে পেশোয়ারে স্কুল ভবন ধসে শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ২১ প্রাথমিক গণিত শিক্ষায় এআই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে ডাচ গবেষকদের গবেষণা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সুশাসন ও স্বচ্ছতার ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী কলাপাড়ায় বাবার পাশে ঘুমানো ১০ মাস বয়সি শিশু নিখোঁজ উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের ভয়াবহ অভিযোগ সারের ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি জামায়াতের

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

রফিকুল ইসলাম রফিক:কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রফিকুল ইসলাম রফিক:কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হওয়া আশিকুজ্জামান (২১) নামের এক যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২০ জুন) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। নিহত আশিকুজ্জামান লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ এলাকার বাসিন্দা।
এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) শেষ বিকেলে ফুলবাড়ী উপজেলার কবিরমামুদ (গাবেরতল) এলাকায় ফুলবাড়ী-লালমনিরহাট সড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী আশিকুজ্জামান মারাত্মক আহত হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ঘাতক প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম
মোবাইল ০১৯০৯২৫৫৩৪১
তারিখ: ২০ জুন ২০২৫।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫