সংবাদ শিরোনাম :
আশরতপুর ঈদগা পাড়ায় রংপুরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে
স্টাফ রিপোর্টার রংপুর।
- আপডেট সময় : ১০:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ২৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (২ জুন) সোমবার
দুপুরে নগরীর ২৮ নং ওয়ার্ডের আশরতপুর ঈদগা পাড়ায় রংপুরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম সবুজ (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, গোসল করার উদ্দেশ্যে পানির পাম্প মেশিনের সুইচ দিতে গেলে সুইসের লুজ কানেকশন থাকার কারণে বিদ্যুৎ স্পষ্ট হয়। পরে আত্মীয়-স্বজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।





























