ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসে এনবিআর কর্মীসহ গ্রেপ্তার ৭ রাউজানে এক অপরাধী চক্র গ্রেপ্তারের পর মাথাচাড়া দিচ্ছে আলম-আজিজ বাহিনী জামায়াত, এনসিপি ও গণঅধিকার নেতাদের তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি আরিফিন শুভর সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের রহস্য উসকে দিলেন চমক ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্বস’ হামলার ছক মানুষের প্রকৃত পরিচয়: লালন সাঁইয়ের দর্শনে এক গভীর অনুসন্ধান মুসলিমবিরোধী স্লোগান দেওয়ায় স্পেনকে অর্থদণ্ড ও গ্যালারি নিষেধাজ্ঞা দিল ফিফা সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের ৮৬ পৃষ্ঠার গাইডলাইন প্রকাশ ভারত থেকে বাংলাদেশে পৌঁছাল ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ

শাজাহানপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : গ্রেপ্তার ৩

রুবেল হাসান: শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ২৪৫ বার পড়া হয়েছে

শাজাহানপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : গ্রেপ্তার ৩

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুবেল হাসান: শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে গভীর রাতে ঝটিকা মিছিল করায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোরে উপজেলার গয়নাকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—খরনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন (৪২), খরনা ইউনিয়নের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মাসুদ রানা এবং ছাত্রলীগ কর্মী, দশম শ্রেণির শিক্ষার্থী সাবিত হাসান।

পুলিশ জানায়, রোববার (১৮ মে) রাত ১১টার দিকে গয়নাকুড়ি আঞ্চলিক সড়কে একটি ঝটিকা মিছিল বের করেন তারা। এ সময় ‘জয় বাংলা’ ও ‘পালাতক শেখ হাসিনাকে আবার দরকার’—এমন স্লোগান দেওয়া হয়। মিছিলের একটি ভিডিও রাতেই ফেসবুকে ছড়িয়ে দেন ছাত্রলীগ কর্মী সাবিত হাসান।

খবর পেয়ে রাতেই অভিযান চালায় শাজাহানপুর থানা পুলিশ।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাসুদ করিম জানান, ঝটিকা মিছিলে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাজাহানপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৯:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫