ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, সিলেটের ৮ ছাত্রদল নেতাকে শোকজ মাদককাণ্ডে ওএসডি অতিরিক্ত ডিআইজি জহির, নিতেন ৭০% ভাগ মুম্বাইয়ে জয়শঙ্কর-রুবিও দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেল জ্বালানি ও প্রতিরক্ষা মানবজমিনের সংবাদের পর অসহায় আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আইসিসির স্লো ওভার রেটের শাস্তি পেল পাকিস্তান ও শ্রীলঙ্কা দ্বিতীয় কন্যার নাম জানালেন দীপিকা-রণবীর ইয়েমেনে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেনীতে গভীর রাতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
  • আপডেট সময় : ১০:০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ৩৭১ বার পড়া হয়েছে

ফেনীতে গভীর রাতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

ফেনীতে গভীর রাতে সাংবাদিক সুজনের ওপর সন্ত্রাসী হামলা ঘটেছে।
ফেনী সদর উপজেলার পূর্ব সিলোনিয়ায় গভীর রাতে সাংবাদিকের উপর বর্বর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

১ মে বৃহস্পতি বার রাত ১২টার দিকে পূর্ব সিলোনিয়ায় নিজ বাড়িতে এ হামলার শিকার হন তিনি। আহত সাংবাদিক এসএম সুজন দৈনিক দেশেরপত্রের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, ৭-৮ জন সন্ত্রাসী দলবদ্ধ হয়ে লোহার রড ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক সুজনের ঘরে প্রবেশ করে তাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যায়।
পরে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে।

আহতের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় এসএম সুজনকে দ্রুত ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তার নাকে চারটি সেলাই দেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। হামলায় তার হাত ও পায়ের বিভিন্ন অংশেও জখম হয়।

ঘটনার পর ফেনী মডেল থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং তাৎক্ষণিক বোগদাদিয়া পুলিশ ফাঁড়িকে তদন্তের নির্দেশ দেন।

আহত এস এম সুজন বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

ফেনী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, দ্রুতই আসামীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে গভীর রাতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

আপডেট সময় : ১০:০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫