ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বেরোবির নতুন উপাচার্য নিয়োগ টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ঘোড়াঘাটে চুরির মালামালসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১২১৬ বার পড়া হয়েছে

ঘোড়াঘাটে চুরির মালামালসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে শ্যালো মেশিন (সেচযন্ত্র) চোর চক্রেরসদস্যকে গ্রেপ্তার করছে থানা পুলিশ। চোর চক্রের কাছ থেকে দুইটি শ্যালো, চাউল কলের হলার ও চোরাই কাজে পরিবহনের জন্য ব্যবহিত এক ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর এলাকা থেকে এমনই এক চক্রের তিনজন সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় লোকজন। পরে আটককৃতদের স্বীকারোক্তি মতে চোরাই মালামালসহ আর একজন গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ছয়ঘট্টি এলাকার মৃত ইউনুছ সওদাগরের ছেলে দুলাল হোসেন (৩৪), চোপাগাড়ি এলাকার মোস্তাফিজুর রহমান ছেলে আবু মুসা (২৩), আবিরের পাড়া এলাকার মৃত আইনুদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪০) একই এলাকার আসির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪০)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, জৈনিক আল-আমিন সরকার নামে স্থানীয় এক ব্যক্তির চাউল কল থেকে এক রাতে ত্রিশ ও পঁচিশ হর্সের দুইটি বৈদ্যুতিক মোটর, দুইটি শ্যালো মেশিন ও চাল কলের হলার চুরি হয়ে যায় বলে অভিযোগ করেন। থানা পুলিশ এ নিয়ে কাজ করতে থাকে। এরি মধ্যে চোরাই একটি শ্যালো মেশিন বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাবার সময় স্থানীয়রা টের পেয়ে তিন চোর কে আটক করে পুলিশকে খবর দেয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সেই সাথে আরও একজন মোট চার চোরকে গ্রেপ্তারচোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে চুরির মালামালসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫