ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

সেমিফাইনালে হারের ব্যাখ্যা দিলেন অধিনায়ক লিটন দাস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেমিফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ে পাকিস্তানের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে দলের এমন পারফরম্যান্স এবং হারের পেছনের কারণগুলো ব্যাখ্যা করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। তিনি বিতর্কিত সিদ্ধান্ত, ব্যাটিং-বোলিংয়ের দুর্বলতা এবং প্রস্তুতির অভাবকে এই হারের জন্য দায়ী করেছেন।

লিটন দাস হারের অন্যতম কারণ হিসেবে টস হারাকে উল্লেখ করেছেন। তার মতে, ম্যাচের শুরুর দিকে পিচ সম্পর্কে বাংলাদেশের কোনো ধারণা ছিল না। তিনি বলেন, “সর্বশেষ কয়েকদিন ধরে উইকেট খুব একটা রোদ পায়নি এবং পিচ কাভার আপ ছিল। টসে আমরা হেরে গিয়েছি, স্বাভাবিকভাবেই বোলিং দল একটু সুবিধা পেয়েছে। ওই সময় স্টিকি ছিল উইকেটটা। আমার মনে হয় প্রথম ৫-৬ ওভার তারা খুবই ভালো বল করেছে এবং ওখানে আমরা খুব একটা বেশি রান তুলতে পারিনি। উইকেটটা আস্তে আস্তে ভালো হচ্ছিল।” তার মতে, এই পরিস্থিতি পাকিস্তানের ব্যাটিং ইনিংসে সহায়তা করেছে।

বোলারদের সুযোগ কাজে লাগাতে না পারার বিষয়টিতে আক্ষেপ প্রকাশ করে লিটন বলেন, “হৃদয় ভালো খেলেছে। ও আমাদের জন্য মোমেন্টামটা পরিবর্তন করে দিয়েছিল। তবে আমরা আমাদের বোলিং নিয়ন্ত্রণ করতে পারিনি। আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম বা ব্যাটিং করতাম তাহলে হয়তো বা ডিফারেন্সটা অন্যরকম হতে পারত।”

বাংলাদেশের এমন পারফরম্যান্সের পেছনে আবহাওয়া এবং প্রস্তুতির অভাবও কিছুটা নেতিবাচক ভূমিকা পালন করেছে বলে পরোক্ষভাবে দাবি করেছেন লিটন। তিনি বলেন, “আমরা এখানে আসছিলাম খেলার জন্য। অনেক দিন ধরেই রুমের ভেতর ছিলাম, যা একজন ক্রিকেট প্লেয়ারের জন্য খুব একটা আইডিয়াল না। কারণ আমরা গ্রাউন্ডে আসতে পারিনি এবং কোনো দলকে ফেস করতে পারিনি।” তবে তিনি এও স্বীকার করেন যে, খেলাটি খুবই ভালো এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, যদিও ক্রিকেটে একটি দল জিতবে এবং একটি দল হারবে।

সেমিফাইনালে খেলা কোনো দলই ম্যাচ পায়নি, এমনকি পাকিস্তানের জন্যও এটি ছিল প্রথম ম্যাচ। এই প্রসঙ্গে লিটন টসের বিষয়টি আবার তুলে ধরেন। তিনি বলেন, “অনেকদিন কাভার আপ থাকা একটা উইকেটে যখন ২০ ওভার খেলা হবে, তখন আপনি একটা আইডিয়া পাবেন, আমাদের তো কোনো আইডিয়া ছিল না। শেষ কয়েকদিন ধরে আমরা কোনো খেলা দেখিনি এবং উইকেটে প্র্যাকটিস করার সুযোগও নেই। কোনোরকম ধারণা ছাড়া আমরা প্রথম কয়েকটা ওভার খেলেছি। পরে আস্তে আস্তে ব্যাটাররা আইডিয়া পেয়েছে। পাকিস্তান তো শুরুতে ব্যাটিং করেনি, বোলিং করেছে। টসটা একটা জটিল বিষয় ছিল।”

ম্যাচে করা ১১১ রানকে জয়ের জন্য যথেষ্ট মনে করলেও লিটন আক্ষেপ করে বলেন, “আমরা যদি একটু বোলিং আরেকটু ভালো করতাম তাহলে ম্যাচটা অন্যকিছু হতো।”

দুই ওভারে ৪১ রান খরচ করা বোলার মুস্তাফিজুর রহমানের পাশেই দাঁড়িয়েছেন অধিনায়ক। তিনি বলেন, “অনেক বছর ধরে ও আমাদের দলের সেরা বোলার। ক্রিকেটে আপনি কখনো একইভাবে এগোতে পারবেন না, উত্থান-পতন থাকবে। আমার কাছে মনে হয় তার জন্য আজকের দিনটা খুব একটা ভালো ছিল না।” প্রথম ওভারে ১৮ রান দেওয়ার পরও স্পিন সহায়ক উইকেটে স্পিনারদের বল না দিয়ে মুস্তাফিজকে আরেকটি ওভার দেওয়ার বিষয়ে লিটন বলেন, “আজকে মুস্তাফিজ ৩ উইকেট পেলে আপনি এই প্রশ্ন করতেন না। আমার কাছে সেরা অপশন মুস্তাফিজ মনে হয়েছে, আমি করিয়েছি। আপনার কাছে যদি কখনো মনে হয় অন্য অপশন বেস্ট, আপনি করাবেন।”

স্বর্ণ জেতার সুযোগ হাতছাড়া হওয়ায় লিটন আক্ষেপ করে বলেন, “যখন দেশ ছেড়েছি, বলছিলাম যে আমরা ফাইনাল খেলতে চাই। ওই জায়গাটায় আমরা যেতে পারিনি। এমন সুযোগ তো সব সময় পাওয়া যায় না। আজকে সুযোগ ছিল আমাদের হাতে, কিন্তু আমরা ভালোভাবে কাভার আপ করতে পারিনি।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সেমিফাইনালে হারের ব্যাখ্যা দিলেন অধিনায়ক লিটন দাস

আপডেট সময় : ১০:০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬