ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় গ্রেপ্তার ভোলার তজুমদ্দিন উপজেলা আ.লীগ নেতা ফরিদ উদ্দিন ঢাকার আদালত থেকে ফের কৌশলে পালালেন খুনের আসামি শরিফুল রাজশাহীতে উদ্ধার হওয়া রেবন্তর বিরল মূর্তিসহ ২৬ প্রত্নসম্পদ জাদুঘরে ইউক্রেনের ওলেশকিতে ভয়াবহ মানবিক সংকট, খাদ্য ও ওষুধের তীব্র অভাব নড়াইলে মাদক নিয়ে বিরোধে পাঁচ মামলার আসামি কুপিয়ে হত্যা শিশুদের শৈশব নিরাপদ ও ভবিষ্যৎ সুরক্ষিত করার আহ্বান ডা. জুবাইদা রহমানের নাটোরের নলডাঙ্গায় নারী উদ্যোক্তাকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ১ জাহাজ শিল্পের জটিলতা কমাতে দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মীমাংসা কঠিন, জানালেন তথ্য উপদেষ্টা রাঙামাটিতে হাসিনা বেগম হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ ও নতুন ফরম্যাট ঘোষণা করল আইসিসি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ বিন্যাস ঘোষণা করেছে। ১৪ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের 'গ্রুপ এ'-তে জায়গা পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং একটি কোয়ালিফায়ার দল। অন্যদিকে, 'গ্রুপ বি'-তে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং বাছাইপর্ব থেকে আসা আরেকটি দল।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, মোট ১৪টি দলের মধ্যে ১০টি দল সরাসরি খেলার সুযোগ পেয়েছে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল হিসেবে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ সরাসরি মূল পর্বে খেলবে। এছাড়া সহ-আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পেয়েছে। তবে পূর্ণ সদস্য না হওয়ায় তৃতীয় সহ-আয়োজক নামিবিয়াকে বাছাইপর্ব খেলতে হবে। এছাড়া দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটের বাইরে থাকায় তাদের আয়ারল্যান্ড, ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর শীর্ষ চার দল এবং কোয়ালিফায়ার প্লে-অফের শীর্ষ চার দলের সঙ্গে বাছাইপর্ব খেলতে হবে। বাছাইপর্বের এই খেলাগুলো ২০২৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আইসিসি এবারের বিশ্বকাপের জন্য নতুন তিন ধাপের একটি ফরম্যাট চালু করেছে। প্রথম ধাপে 'সুপার সিরিজ' অনুষ্ঠিত হবে, যেখানে র‍্যাঙ্কিংয়ে সবার নিচে থাকা তিনটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে এবং সেখান থেকে সেরা দলটি পরবর্তী ধাপে উত্তীর্ণ হবে। দ্বিতীয় ধাপে ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে নিজেদের গ্রুপের অন্য দলগুলোর বিপক্ষে খেলবে। দুই গ্রুপের সেরা তিনটি করে দল এবং চতুর্থ স্থানে থাকা দুই দলের মধ্যে সেরা দলটি নিয়ে গঠিত হবে 'সুপার ৭' পর্ব। এই পর্বে ২১টি রাউন্ড-রবিন ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনালে প্রথম ও চতুর্থ এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলগুলো একে অপরের মুখোমুখি হবে। জয়ী দুই দল ফাইনাল খেলার মাধ্যমে নির্ধারণ করবে ২০২৭ সালের বিশ্বচ্যাম্পিয়ন।

আগামী আসরের ‘গ্রুপ এ’-তে একসঙ্গে পড়েছে ২০২৩ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ ও নতুন ফরম্যাট ঘোষণা করল আইসিসি

আপডেট সময় : ০৩:১৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬