ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটারিতে আসছে বৈপ্লবিক পরিবর্তন, কয়েক মিনিটে হবে ফুল চার্জ ঢাকায় গ্রেপ্তার ভোলার তজুমদ্দিন উপজেলা আ.লীগ নেতা ফরিদ উদ্দিন ঢাকার আদালত থেকে ফের কৌশলে পালালেন খুনের আসামি শরিফুল রাজশাহীতে উদ্ধার হওয়া রেবন্তর বিরল মূর্তিসহ ২৬ প্রত্নসম্পদ জাদুঘরে ইউক্রেনের ওলেশকিতে ভয়াবহ মানবিক সংকট, খাদ্য ও ওষুধের তীব্র অভাব নড়াইলে মাদক নিয়ে বিরোধে পাঁচ মামলার আসামি কুপিয়ে হত্যা শিশুদের শৈশব নিরাপদ ও ভবিষ্যৎ সুরক্ষিত করার আহ্বান ডা. জুবাইদা রহমানের নাটোরের নলডাঙ্গায় নারী উদ্যোক্তাকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ১ জাহাজ শিল্পের জটিলতা কমাতে দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মীমাংসা কঠিন, জানালেন তথ্য উপদেষ্টা

জাতীয় দলের ক্যাম্প ছাড়ার বিস্ফোরক ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃহস্পতিবার উয়েফা নেশনস লিগে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের ২৪ ঘণ্টা আগেই জাতীয় দলের ক্যাম্প ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ কিংবদন্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ঠিক কী কারণে তিনি ক্যাম্প ছাড়লেন, তা খোলাসা না করলেও রোনালদোর মন্তব্যে ক্ষোভের ইঙ্গিত পাওয়া গেছে। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা বলেছেন, সময়মতো তিনি সকল পর্তুগিজকে জাতীয় দল থেকে সরে যাওয়ার প্রকৃত কারণ জানাবেন। তবে তিনি এও উল্লেখ করেছেন যে, এই দলের প্রতি তিনি সব সময়ই নিবেদিত ছিলেন।

চলমান ফিফা উইন্ডোতে পর্তুগালের প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে একাদশে ছিলেন রোনালদো। কিন্তু নরওয়ের বিপক্ষে ২–১ ব্যবধানে জয়ের ম্যাচে পুরো সময় তাকে বেঞ্চে বসে থাকতে হয়েছে। দীর্ঘ ১৮ বছর পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে পুরো ৯০ মিনিট সাইডলাইনে বসে থাকার এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

জাতীয় দলের ক্যাম্প ছাড়ার বিস্ফোরক ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর

আপডেট সময় : ০৫:৫৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬