ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ

নেইমারের ১০ নম্বর জার্সি পেলেন রাফিনিয়া, আজ মাঠে নামছে ব্রাজিল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর জাতীয় দল থেকে নেইমারের অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই আলোচনা ছিল, ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিটি কে পাবেন। অবশেষে সেই কৌতুহলের অবসান ঘটিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আন্তর্জাতিক বিরতির তিনটি প্রীতি ম্যাচের জন্য খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশ করেছে তারা, যেখানে নেইমারের ফেলে যাওয়া ১০ নম্বর জার্সিটি পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়া।

এর আগে সর্বশেষ বিশ্বকাপে ১১ নম্বর জার্সি পরে খেলেছিলেন রাফিনিয়া। তাঁর সেই জার্সিটি এখন পেয়েছেন চেলসির তরুণ উইঙ্গার এস্তেভাও, যিনি আগে ২০ নম্বর পরে খেলতেন। এছাড়া দলে আরও কয়েকজন খেলোয়াড়ের জার্সি নম্বরে পরিবর্তন এসেছে। মাতেউস কুনিয়ার অনুপস্থিতিতে ৯ নম্বর জার্সিটি পেয়েছেন এনদ্রিক, যিনি গত বিশ্বকাপে ১৯ নম্বর পরেছিলেন। ৬ নম্বর জার্সিটি দগলাস সান্তোসের এবং কাসেমিরোর ৫ নম্বর জার্সিটি পেয়েছেন দানিলো সান্তোস। তবে ব্রুনো গিমারাইস ৮ নম্বর এবং ভিনিসিয়ুস জুনিয়র ৭ নম্বর জার্সি পরেই খেলবেন। আর রক্ষণভাগের মারকিনিওস পরবেন ৪ নম্বর জার্সি।

গুঞ্জন ছিল ভিনিসিয়ুস কিংবা এস্তেভাওয়ের গায়ে উঠতে পারে ১০ নম্বর জার্সি। তবে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস এখনো চেনা ছন্দে ফেরার আভাস দেননি এবং এস্তেভাও কেবলই চোট থেকে সেরে উঠেছেন। অন্যদিকে বার্সেলোনায় রাফিনিয়া রয়েছেন দুর্দান্ত ফর্মে। চলতি মৌসুমে ৮ ম্যাচে ১৪টি গোলের পাশাপাশি ৩টি গোল করিয়েছেন তিনি। আক্রমণভাগ সামলানোর পাশাপাশি খেলা তৈরিতে তাঁর এই ভূমিকা ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সির যোগ্য দাবিদার করে তুলেছে তাঁকে, যা অতীতে পেলে, জিকো, রোনালদিনিও, কাকা ও নেইমাররা সামলেছেন।

নতুন এই যাত্রায় আজই প্রথম মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কুইন্সল্যান্ডের টাউনসভিল কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল চারটায় স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর এটিই ব্রাজিলের প্রথম ম্যাচ। এই ম্যাচের একাদশও ঘোষণা করেছেন কোচ আনচেলত্তি। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, এস্তেভাও ও রাফিনিয়াকে রেখে ২০৩০ বিশ্বকাপচক্রের প্রথম ম্যাচ শুরু করতে যাচ্ছে সেলেসাওরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে করিন্থিয়ান্সের রাইটব্যাক ম্যাথেউজিনিও এবং ম্যানচেস্টার সিটির সেন্টারব্যাক ভিতর রেইসের। ব্রিসবেনের ব্যালিমোর স্টেডিয়ামে দুই দিন অনুশীলনের পর একই ফর্মেশন ধরে রেখেছেন আনচেলত্তি। ওয়েসলির অনুপস্থিতিতে রক্ষণভাগে সুযোগ পেয়েছেন ম্যাথেউজিনিও। এদিকে আনচেলত্তির অধীনে এই প্রথম শুরুর একাদশে খেলবেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড এনদ্রিক। ২০২৪ সালে অভিষেকের পর ১০টি ম্যাচে বদলি হিসেবে খেলা এনদ্রিকের জন্য এটি হবে ব্রাজিলের হয়ে দ্বিতীয়বার শুরুর একাদশে নামা।

চলতি আন্তর্জাতিক বিরতিতে মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আজ প্রথম ম্যাচের পর আগামী মঙ্গলবার ব্রিসবেনে একই প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে তারা, যা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। এরপর আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজেদের তৃতীয় প্রীতি ম্যাচটি খেলবে ল্যাটিন আমেরিকার এই পরাশক্তি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

নেইমারের ১০ নম্বর জার্সি পেলেন রাফিনিয়া, আজ মাঠে নামছে ব্রাজিল

আপডেট সময় : ১২:০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬