ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আল্লাহর বিধান ছাড়া প্রকৃত শান্তি অসম্ভব: মিয়া গোলাম পরওয়ার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: ন্যায়বিচার পাবেন বললেন রাশেদ খাঁন অধিকৃত পশ্চিম তীরে গাজার মতো যুদ্ধের উস্কানি দিলেন স্মোটরিচ সরকার বা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে রেহাই নেই: মাহদী আমিন ভোলায় মহিষ চুরি রোধে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার তানজিম, ভিডিও ভাইরাল জাসদ কার্যালয়ে অভিযান: আটক ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ নেপালের হিমলুং পর্বতে তুষারধস, ১০ পর্বতারোহী ও গাইড নিখোঁজ যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বৃটিশ বিমানঘাঁটির কাছে বাড়ি খালি করল পুলিশ বিএনপি চাঁদাবাজ দল—এই ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কোচ গৌতম গম্ভীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:২৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় জাতীয় দলের ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক থাকাকালীন সময়ে রোহিত শর্মার কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। গম্ভীরের কোচিংয়ের সময় রোহিত নেতৃত্ব হারান এবং পরবর্তীতে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। এসব ঘটনার প্রেক্ষাপটে রোহিতের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক ও বোঝাপড়া নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর।

জিয়োস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর জানান, রোহিতের সঙ্গে তার সম্পর্ক নতুন কোনো বোঝাপড়ার বিষয় নয়। তিনি বলেন, 'আমার মনে হয়, রোহিতের সঙ্গে আমার কোচ-অধিনায়কের সম্পর্ক ছিল না। রোহিত যখন দলে এসেছিল, তখন আমি সিনিয়র ক্রিকেটার। রোহিতের সঙ্গে হোটেলের এক ঘরে থেকেছি। তখন থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক। রোহিত তখন থেকেই আমাকে চেনে। এমন নয় যে, আমাদের বোঝাপড়া তৈরি করতে হয়েছে বা আমি বিদেশ থেকে আসা কোনো কোচ, যে রোহিতের খেলা দেখেনি।'

গম্ভীর আরও উল্লেখ করেন যে, আগে থেকেই একে অপরকে চেনার কারণে তাদের কাজ করা সহজ হয়েছে। তিনি বলেন, 'আমি জানি রোহিত কেমন খেলোয়াড়। আমি জানি ও কেমন মানুষ। যখন আপনি কারো সঙ্গে খেলেছেন, তখন আপনি জানেন তার ভাবনা কী। আমি জানতাম, ও কী ভাবছে। ও জানত, আমি কী ভাবছি। হতে পারে ও আর আমি আলাদা কিছু ভাবছি। কিন্তু পুরোটাই দলের স্বার্থে।'

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রোহিতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কোচ গৌতম গম্ভীর

আপডেট সময় : ০৮:২৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬