ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুরে ধ্বংসস্তূপের সামনেই চলছে রাড্ডা সেন্টারের স্বাস্থ্যসেবা বিশ্বযুদ্ধের আশঙ্কায় বাংলাদেশ: আমরা কি প্রস্তুত নাকি কেবলই কল্পনা? নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে অনন্ত আম্বানির নিয়োগ নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক অক্টোবরের মধ্যেই জিয়াউলের গুম মামলার বিচারিক কার্যক্রম শেষের আশা দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে চিরিরবন্দরে আইনশৃঙ্খলা কমিটির সভা যুদ্ধ এখনো শেষ হয়নি, বিজয় সুসংহত করতে হবে: ইরানি সেনাপ্রধান আল্লাহর বিধান ছাড়া প্রকৃত শান্তি অসম্ভব: মিয়া গোলাম পরওয়ার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: ন্যায়বিচার পাবেন বললেন রাশেদ খাঁন অধিকৃত পশ্চিম তীরে গাজার মতো যুদ্ধের উস্কানি দিলেন স্মোটরিচ সরকার বা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে রেহাই নেই: মাহদী আমিন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: ন্যায়বিচার পাবেন বললেন রাশেদ খাঁন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে অনাকাঙ্ক্ষিত ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি আশ্বস্ত করেছেন যে, এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীরা উপযুক্ত শাস্তি পাবেন এবং সালমান ন্যায়বিচার লাভ করবেন।

গত রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, ঘটনাটি কোনো রাজনৈতিক চাঁদাবাজি নয়, বরং ‘নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেড’-এর ভেতরের জমি নিয়ে দুই পক্ষের মালিকানা বিরোধের জেরে এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে।

পোস্টে রাশেদ খাঁন সালমান মুক্তাদিরের পূর্ববর্তী বক্তব্যের সমালোচনা করে বলেন, পুরো বিষয়টি না জেনে মন্তব্য করা সালমানের উচিত হয়নি। সব পক্ষের সঙ্গে কথা না বলেই সালমান দাবি করেছিলেন যে, বিএনপির লোকজনকে চাঁদা না দেওয়ার কারণে তার স্টুডিও ভাঙচুর করা হয়েছে। রাশেদ খাঁন স্পষ্ট করে জানান, এই দখল-পাল্টা দখলের ঘটনার সঙ্গে বিএনপির কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা নেই।

ঘটনার নেপথ্য কারণ উল্লেখ করে রাশেদ খাঁন জানান, নিউ গিনি প্রোপার্টিজ-সংলগ্ন এলাকায় সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তার ২৩ কাঠা জমি রয়েছে, যার মধ্যে ৮ কাঠা নিয়ে বিরোধ চলছে। অভিযোগ রয়েছে, অতীতে প্রভাব খাটিয়ে এই ৮ কাঠা জমি দখল করেছিলেন নিউ গিনি প্রোপার্টিজের মালিক নাজিম উদ্দিন, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সম্প্রতি কারাগারেও ছিলেন। সম্প্রতি এই নাজিম উদ্দিনের কাছ থেকেই ৫ হাজার বর্গফুটের জায়গা ভাড়া নিয়ে নিজের স্টুডিও গড়ে তোলেন ‘জুলাই যোদ্ধা’ সালমান মুক্তাদির।

রাশেদ খাঁন আরও জানান, সম্প্রতি নাজিম উদ্দিন এমনভাবে তিনটি নতুন গেট নির্মাণ করেন যাতে অন্য জমির মালিকেরা সেখানে প্রবেশ করতে না পারেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই জমির মালিকেরা গেট ভাঙতে লোক ভাড়া করেন। সেই সময় নাজিম উদ্দিনের সম্পত্তি মনে করে ভুলবশত সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা ও ভাঙচুর চালানো হয়।

সাবেক সরকারি কর্মকর্তারা আইনের আশ্রয় না নিয়ে পেশিশক্তি ব্যবহার করায় পুরো ঘটনার দায় বিএনপির ওপর চাপানোর সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর যারা ইসলামি ব্যাংকসহ বিভিন্ন সম্পদ দখলের অপচেষ্টা চালিয়েছে, তারাই প্রতিটি ঘটনায় বিএনপিকে দায়ী করে ভিলেন বানানোর চেষ্টা করছে। পরিশেষে, সালমান মুক্তাদির সত্য ঘটনাটি সবার সামনে তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: ন্যায়বিচার পাবেন বললেন রাশেদ খাঁন

আপডেট সময় : ০৪:৫৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬